কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বর্ধমানে ভোট দখলের চেষ্টা ভাজপার
দি নিউজ লায়নঃ কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বর্ধমানে ভোট দখলের চেষ্টা ভাজপার। তৃণমূলের অভিযোগ বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনী ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করেছে। পাশাপাশি একাধিক জায়গায় ভোটারদের আই কার্ডও চেক করে তারা। খণ্ডঘোষ, মেমারি ,জামালপুরের মত কিছু জায়গায় সিপিএম ভাজপার সঙ্গে মিলে অশান্তি পাকানোর চেষ্টা করে বলে অভিযোগ। বর্ধমান শহরের ৯৪ নম্বর বুথে বুথ ক্যাম্প ভাঙচুর করে বিজেপির দুষ্কৃতিরা। এমনকি ৯৪ নম্বর বুথের কিছুটা দূরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
জেলার বহু বুথ কেন্দ্রে ইভিএম মেশিন খারাপের খবর আসে। ভিভিপ্যাডও এক জায়গায় পরিবর্তন করতে হয়। একা জামালপুরে প্রায় ১৫টি বুথ কেন্দ্রে ইভিএম মেশিন খারাপের অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, যেখানে তৃণমূলের ভোট বেশী ইচ্ছাকৃতভাবে সেখানে ইভিএম খারাপ করে ভোটারদের বাড়ি ফিরিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও এই সমস্ত এলাকায় ভোটারদের ভয় দেখায়। বর্ধমান উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয়। জেলা তৃণমূলের দাবি, বিক্ষিপ্ত ভাবে বিজেপি কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বুথ দখল বা অশান্তি পাকানোর চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি। সাধারণ মানুষ ভোট দিয়েছেন। আটটি আসনেই জিতবে তৃণমূল।

Post a Comment