কামারহাটি কেন্দ্রের একটি বুথে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু বিজেপি এজেন্টের
দি নিউজ লায়নঃ উত্তর ২৪ পরগনার কামারহাটি কেন্দ্রের একটি বুথে মৃত্যু হল এজেন্টের। মৃত ব্যক্তি বিজেপির এজেন্ট ছিলেন বলে খবর। জানা গিয়েছে, কামারহাটিতে ১০৭ নম্বর বুথের মধ্যে হঠাৎই অসুস্থ বোধ করতে থাকেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট অভিজিৎ সামন্ত। তিনি মেঝেতে শুয়ে পড়েন। বমিও করতে থাকেন। সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মেজর হার্ট অ্যাটাকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। মৃত্যুর কারণ জানতে চেয়ে রিপোর্টও চাওয়া হয়েছে। যদিও চিকিৎসকেরা হার্ট অ্যাটাকে মৃত্যুর কথা বললেও রাজনীতি করতে কসুর করেনি বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ এজেন্ট অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে পাঠানোর ক্ষেত্রে দেরি হয় ওই বুথের প্রিসাইডিং অফিসার এবং কর্তব্যরত ভোট কর্মীরা সেভাবে তৎপর চিকিৎসায় দেরি হওয়াতে মৃত্যু হয়েছে ওই এজেন্টের যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ভোট কর্মীরা।

Post a Comment