হাতির আক্রমণে মৃত্যু হলে এবার থেকে মৃতের পরিবার পাবে পাঁচ লক্ষ্য টাকা ও এক জনের চাকরী জানাল বন দফতর
দি নিউজ লায়নঃ এবার থেকে হাতির আক্রমনে মৃত্যু হলে ক্ষতিপূরণ আরো এক লক্ষ টাকা বাড়ালো রাজ্য সরকার। আগে হাতির আক্রমণে কেউ মারা গেলে তার পরিবার চার লক্ষ টাকা পেতেন। এখন থেকে 5 লক্ষ টাকা ও পরিবারের একজনের চাকরি হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার বনাধিকারিক সন্দীপ বেরোয়াল।শনিবার মেদিনীপুরে তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বনাধিকারিক সন্দীপ বেরোয়াল বলেন হাতির আক্রমণে কেউ এখন মারা গেলে তার পরিবার পাঁচ লক্ষ্য টাকা ক্ষতিপূরণ হিসাবে পাবেন।সেই সঙ্গে তার পরিবারের একজনের চাকরী হবে।
আগে ক্ষতিপূরণ হিসাবে চার লক্ষ্য টাকা দেওয়া হতো।এবার রাজ্য সরকার আরো এক লক্ষ্য টাকা ক্ষতিপূরণ হিসাবে বাড়িয়ে দিয়েছে। পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম সহ রাজ্যের যে সব জেলায় হাতির আনাগোনা রয়েছে সেই সব এলাকায় বন দফতর এর পক্ষ থেকে হাতি গুলির গতিবিধির উপর নজর রাখা হয়েছে।পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হাতির হামলায় প্রাণ হানির ঘটনা লেগেই রয়েছে।এমনকি হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় হুলা পাটির সদস্যের মৃত্যুর ঘটনা ও ঘটছে।এছাড়াও হাতি গুলি দল ছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ায় হাতির হামলায় প্রাণ হানির ঘটনা প্রায় ঘটছে।তাই রাজ্য সরকার হাতির হামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এক লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বন দফতর সূত্রে জানা যায়।

Post a Comment