যে আসনগুলিতে নির্বাচন রয়েছে, তাতে একটিও আসন জিতবে না বিজেপি, মমতা
দি নিউজ লায়নঃ
১। যে আসনগুলিতে নির্বাচন রয়েছে, তাতে একটিও আসন জিতবে না বিজেপি। তৃণমূলকে বিপাকে ফেলতে প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে৷ তবে প্রচারের সময় কমালেও মানুষ এমনিই তৃণমূলকে ভোট দেবেন৷ তৃণমূলের মিটিং করার দরকার নেই৷ মা ভাই বোনেরা এমনিই তৃণমূলকে ভোট দেবে৷ তুমি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছ, কণ্ঠ রোধ করার চেষ্টা করছ৷
২। আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম তোমরা ভোটের দিনটা কমিয়ে দাও, শুনল না৷ কিন্তু ভোটের প্রচারের সময়টা তোমরা কমিয়ে দিয়েছে৷ কারণ নরেন্দ্র মোদিদের প্রোগ্রাম আর নেই বলে তাই৷ অমিত শাহের প্রচারে লোক হচ্ছে না তাই৷ তুমি আমার মিটিংটা সকাল ১০টা থেকে সন্ধে ৭টার মধ্যে নিয়ন্ত্রিত করে দিয়েছো৷ পঞ্চম দফার মতো ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার আগে ৭২ ঘণ্টা করে প্রচার করতে দেবে না৷ আমার কটা দিন নষ্ট হল? চারটে দিন নষ্ট হল, আগে চব্বিশ ঘণ্টা নষ্ট করেছে৷ তার মানে আমার পাঁচটা দিন নষ্ট করেছে৷ বুঝলেন কিছু?
৩। 'নরেন্দ্র মোদির সভার জন্য প্যান্ডেলের লোকও বাইরে থেকে নিয়ে আসে৷ এদের কোভিড আছে কি না জানব কী করে? এর পর বাংলায় কোভিড বাড়লে তার দায় নরেন্দ্র মোদিকে নিতে হবে, অমিত শাহকে নিতে হবে৷'
৪। বিজেপি-র কথা শুনে কাজ করতে গিয়ে বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে৷ শীতলকুচির মতো ঘটনা ঘটলে ভবিষ্যতে আদালতে কোনও মামলা হলেই বাহিনীর সদস্যদেরই হয়রানি হবে বলেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷

Post a Comment