পানীয় জলের দাবিতে বাগনানে পথ অবরোধ গ্রামবাসীর
দি নিউজ লায়নঃ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার বাগনানের মুরালিবাড় এলাকায়। প্রায় ২ ঘন্টা পথ অবরোধ চলার পর প্রশাসনের পক্ষ থেকে জলের ব্যবস্থা করলে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে খবর মুরালিবাড় এলাকার শখানেক পরিবার গত কয়েক মাস থেকে পানীয় জলের সমস্যায় ভুগছে। অভিযোগ এলাকায় নলবাহিত পরিস্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা থাকলেও সেইসব কল থেকে সরু হয়ে জল পড়া সমস্যায় ভুগছে এলাকার মানুষ। এমনকি জলের স্তর নেমে যাওয়ায় এলাকায় থাকা টিউবওয়েল খারাপ হয়ে যাওয়ায় সমস্যা আরও তীব্রতর হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিনের এই সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এমনকি শনিবার থেকে কল গুলিতে কল আসা বন্ধ হওয়ায় এলাকায় জলের কষ্টে ভুগতে হচ্ছে। আর এরপরই শনিবার সকালে খুব গ্রামবাসীরা ১৬ নং জাতীয় সড়ক থেকে বাগনান বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তার মাঝখানে পথ অবরোধ করে। এদিকে দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পথ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে ও তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা।
পরে প্রশাসনের আধিকারিকরা সাময়িকভাবে জলের ব্যবস্থা করার পাশাপাশি যতদিন পর্যন্ত না এই সমস্যা মিটছে ততদিন পর্যন্ত পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত হয়। বাগনান ১ নং ব্লক প্রশাসন সূত্রে খবর চন্দ্রপুর এলাকায় পাম্প হাউস থেকে মুরালিবাড় এলাকায় জল সরবরাহ করা হয়। কিন্তু শুক্রবার পাম্প খারাপ হয়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে। তবে সাধারণ মানুষের স্বার্থে ট্যাঙ্কের মাধ্যমে পানীয় জল সরবরাহের পাশাপাশি খারাপ হয়ে যাওয়া পাম্প দ্রুত সারানোর ব্যবস্থা করা হচ্ছে।

Post a Comment