ঝাড়গ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তাও হুঁশ ফেরেনি মানুষজনের - The News Lion

ঝাড়গ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তাও হুঁশ ফেরেনি মানুষজনের

 


দি নিউজ লায়ন;  ঝাড়গ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে ৬ জন পজেটিভ, হুঁশ ফেরেনি মানুষজনের। ১৯ এপ্রিল সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী,  ১৮ই এপ্রিল রবিবার লালারস নমুনা সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে ৬ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। যা  নিয়ে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এখনও পর্যন্ত জেলায় মোট ৩১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২২ জনের। এখনও করোনায় পজেটিভ হয়ে হাসপাতাল ও হোম আইসোলোশনে রয়েছেন ৪৩ জন।


 রিপোর্ট অনুযায়ী ৪ জন করোনা পজেটিভ ব্যক্তি সুস্থ হয়ে ঝাড়গ্রাম করোনা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু এদিকে হুঁশ নেই সাধারণ মানুষজনের। বাজার-ঘাট থেকে রাস্তা সর্বত্র মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারি  ভাবে করোনা নিয়ে সচেতনতার প্রচার কার্যত কানে ঢুকছে না জেলাবাসীর? কবে হুঁশ ফিরবে তা সময়ই বলবে।তবে ঝাড়গ্রাম জেলা প্রশাসন এর পক্ষ থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য লাগাতার মাইকিং করে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রচার করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.