ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৫০ জন
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলা জুড়ে করোনা সংক্রমণে আক্রান্তর সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। গত শুক্রবার যেখানে ২১ জন করোনা আক্রান্তের সংখ্যা ছিল, সেখানে শনিবার করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ জন। শনিবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে প্রকাশিত ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছে ৫০ জন বলে প্রকাশিত হয়েছে। যার ফলে করোনা সংক্রমণে ঝাড়গ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬ জন।
শনিবার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৯ জন বাড়ি ফিরে গিয়েছেন। বর্তমানে ১৩৬ জন ঝাড়গ্রাম করোনা হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন। যেভাবে করোনা সংক্রমণে আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে ঝাড়গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানানোর পাশাপাশি প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানানো হয়েছে।
সেই সঙ্গে সমস্ত ব্যবসায়ীকে মাস্ক পরে ব্যবসা করার ও মানুষকে সচেতন করার আবেদন জানানো হয়েছে। তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ এখনো মাস্ক ব্যবহার না করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন হওয়ার আবেদন জানানো সত্ত্বেও যারা মাস্ক ব্যবহার করেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা ভাবনা শুরু হয়েছে। যদি মাস্ক ব্যবহার না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে গ্রেপ্তার করা হবে বলে জেলাপুলিশ প্রশাসনের এক পুলিশ আধিকারিক জানান।

Post a Comment