পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়ের গতিবেগ এর মতো বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়ের গতিবেগ এর মতো বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

 


দি নিউজ লায়নঃ  করোনার দৈনিক সংক্রমনে শেষ অবধি ট্রিপল সেঞ্চুরি করে আরও বাড়তি ৩১ যুক্ত হল পশ্চিম মেদিনীপুর জেলার তালিকায়। ২৩ এপ্রিল আরটি/পিসিআর পরীক্ষায় ২১০ জনের পজিটিভ ফল এসেছে। অন্যদিকে আ্যন্টিজেন পরীক্ষায় ৮৬ এবং ট্রুন্যাট পরীক্ষায় ৩৫ জনের পজিটিভ আসায় সর্বকালের রেকর্ড ছাপিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার মোট দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে।পশ্চিম মেদিনীপুর জেলার করোনার যখন এমনই হাল তখন করোনার সংক্রমন বাড়তির হার বজায় রেখেছে খড়গপুর।


 আশেপাশের এলাকা ধরে খড়গপুর শহর একাই সেঞ্চুরি হাঁকিয়েছে। অন্যদিকে মেদিনীপুর শহর হাফ সেঞ্চুরি পেরিয়ে করোনায় আক্রান্তর সংখ্যা ৫৫ জন হয়েছে। ঝড়ের গতিবেগ এর মতো প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলায়।যার ফলে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের  পক্ষ থেকে জেলার সর্বস্তরের মানুষকে মুখে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি করোনা নিয়ে  সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে।


এক সঙ্গে বেশি মানুষের জমায়েত করতে নিষেধ করা হয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের পক্ষ থেকে মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানানোর পাশাপাশি পথ চলতি মানুষদের হাতে মাস্ক তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।যে ভাবে জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কোমল বলেন করোনা পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসনের পক্ষ  থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.