শনিবার রাতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে ২২০০০-২৩০০০হাজার ভ্যাকসিন ঢুকছে দার্জিলিং জেলায় - The News Lion

শনিবার রাতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে ২২০০০-২৩০০০হাজার ভ্যাকসিন ঢুকছে দার্জিলিং জেলায়

 


দি নিউজ লায়ন;  চাহিদার তুলনায় ভ্যাকিসিনের যোগান কম থাককে কেন্দ্র করে দুশ্চিন্তায় জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার থেকে জেলার সমস্ত সরকারি ভ্যাকসিনেশন কেন্দ্র গুলিতে টিকাকরন চালু করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে ২২০০০-২৩০০০হাজার ভ্যাকসিন ঢুকছে দার্জিলিং জেলায় শনিবার রাতেই।  জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান ভ্যাকসিনের কম থাকার দরুন শুক্রবার সমস্ত জায়গায় ভ্যাকসিনেসন করা সম্ভব হয়নি। কিন্তু ২২০০০-২৩০০০হাজার ভ্যাকসিন ঢুকছে জেলায়। সোমবার থেকে সমস্ত সরকারি কেন্দ্র গুলিতে ভ্যাকসিন দেওয়া হবে। 


এদিকে জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ তথা ভ্যাকসিন প্রোগ্রাম অফিসার সংযুক্তা লিউ জানান আমাদের ভ্যাকসিনেশন ভালো সারা মিলছে। তবে ভ্যাকসিনের যোগান কম থাকায় প্রতি সেন্টারে যেখানে ১০,০০০হাজার ভ্যাকসিন দেওয়া হতো সপ্তাহে তাতে হ্রাস টানা হচ্ছে। জেলায় ২৩টি সরকারি সেন্টারে মিলে সপ্তাহে অত্যন্ত ২৭,০০০-৩০,০০০ হাজার ভ্যাকসিন প্রয়োজন। নিত্যদিন ৪৩টি সেশনে ভ্যাকসিনেশন চলে। তবে আমাদের এখনও টিকাকরন বন্ধ সব জায়গায় এমন হয়নি। সোমবার থেকে জেলার ২৩টি সরকারি সেন্টারেই ভ্যাক্সিন দেওয়া হবে। আমাদের টার্গেট ১০০ডোজ প্রতিদিনের হিসেবেই থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.