পুলিসের উপর হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার ১ - The News Lion

পুলিসের উপর হামলা চালানোর অভিযোগে গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়ন;  পুলিসের উপর হামলা চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে মেমারি থানার নওহাটি এলাকায়। ধৃতের নাম অজিত সরেন। মেমারি থানারই বড়মশাগড়িয়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, শনিবার দুপুরে মেমারি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্যর নেতৃত্বে নওহাটি গ্রামে একটি র‌্যালি বের হয়। র‌্যালি আয়োজনের অনুমতি ছিলনা বলে পুলিসের দাবি। র‌্যালিটি নওহাটি গ্রামে ঢুকলে গণ্ডগোল শুরু হয়। তৃণমূলের লোকজন র‌্যালিতে বাধা দেয় বলে বিজেপির অভিযোগ। 


এনিয়ে দু’পক্ষের গণ্ডগোল বাধে। সেই সময় তৃণমূলের লোকজনকে মারধর করা হয়। তৃণমূলের পাটি অফিসে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছালে পুলিসের উপর হামলা চালানো হয়। মেমারি থানার ওসির গাড়িতে ভাঙচুর চালানো হয়। মারধরে দুই সাব-ইনসপেক্টর অভিজিৎ চট্টোপাধ্যায় ও সঞ্জয় মণ্ডল এবং কনস্টেবল খলিলুর রহমান ও হোমগার্ড ত্রিদীপ দে জখম হন। পরে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে কর্তব্যরত অবস্থায় পুলিসের উপর হামলা, কাজে বাধা দেওয়ার ধারায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিস।


 ঘটনার বিষয়ে মেমারি বিধানসভায় বিজেপির কনভেনর চন্দ্রশেখর সাউ একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পৃথক একটি মামলা রুজু হয়েছে। সেই ঘটনাতেও অজিতকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিস। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৯ এপ্রিল ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম। বিজেপির তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বিজেপির পুলিস ৫ জনকে গ্রেপ্তার করে। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন র‌্যালিতে হামলা চালায়। দলের বেশ কয়েকজনকে মারধর করা হয়। পুলিসের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.