ভাজপার হয়ে বৃদ্ধ ভোটদাতাদের পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়ায় সরাসরি প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্ত তৃনমূল - The News Lion

ভাজপার হয়ে বৃদ্ধ ভোটদাতাদের পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়ায় সরাসরি প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্ত তৃনমূল

 


দি নিউজ লায়ন;
   ভাজপার হয়ে বৃদ্ধ ভোটদাতাদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়িতে পোস্টাল ব্যালটে বয়স্ক ও শারীরিক অক্ষম ব্যক্তিদের ভোট নিতে গিয়ে তাদের বিভ্রান্ত করে ভাজপার হয়ে ভোট প্রভাবিত করার কেন্দ্রীয় বাহিনী অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃনমূল। মঙ্গলবার থেকে শিলিগুড়ির তিন বিধানসভা কেন্দ্র ২৫,২৬,২৭এ বয়স্ক ও শারীরীক অক্ষম ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোটদান শুরু হয়েছে। এই তিন কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোটদাতাদের সংখ্যা কম হলেও ১৯৭১জন। ভোট দানের নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের উপস্থিতিতে একজন নির্বাচনী আধিকারিককে নিয়ে ব্যালটে ভোটদানের আবেদনকারীদের বাড়িতে যাবেন।


সমস্ত নিয়ম বুঝিয়ে দিয়ে বাড়ির বাইরে নির্দিষ্ট দূরত্বে থাকবেন নির্বাচনী আধিকারিক ও কর্মীরা। তবে সেখানে শিলিগুড়ি ১৭নাম্বার ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠলো। সরাসরি বয়স্ক ভোটারকে বিভ্রান্ত করে ভোট প্রভাবিত করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে। দার্জিলিঙ জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার কেন্দ্রীয়  বাহিনীর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান ১৭নাম্বার ওয়ার্ডে বৃদ্ধ ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদানের সময়তে নিয়ম ভেঙে নির্বাচনী পোলিংয়ের দায়িত্বে থাকা কর্মী হিসেবে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভোটদান প্রক্রিয়ায় ঢুকে সরাসরি ভোটদানে প্রভাবিত করছেন।


 এই বিষয়টি রাজ্য পুলিশের নজরে এলে তারা কেন্দ্রীয় বাহিনীকে ভোটদাতার বাড়ির বাইরে নিয়মঅনুযায়ী নির্দিষ্ট দূরত্বে বের করে আনেন। কিন্তু তারপরও কেন্দ্রীয় বাহিনী নিয়মাবলীকে অগ্রাহ্য করে ভোট চলাকালীন ভোটদাতার বাড়ির ভেতর অর্থাৎ সেসময়ের জন্য পোলিং স্টেশনে হিসেবে গণ্য এলাকার ভেতরে ঢুকে পড়ে ও ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন, প্রভাবিত করেন ভোটদানে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনকে উল্লেখযোগ্য ব্যবস্তা নেওয়ার আর্জি জানায় তৃনমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.