৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ - The News Lion

৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

 


দি নিউজ লায়ন;  পিক আপ ভ্যানে করে গাঁজা পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ল দুই গাঁজা পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হল প্রায় ৮০ কেজি গাঁজা। পুলিশের দাবি উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতেরা হল ওড়িষ্যার ময়ূরভঞ্জের বাসিন্দা প্রকাশ রাউত এবং কেওনঝাড়ের বাসিন্দা বিকাশ গিরি।


সূত্রের খবর শুক্রবার দুপুরে ১৬ নং জাতীয় সড়কে কলকাতা মুখী লেনে মালপাড়া ও খলিশানী কালিতলার মাঝে নাকা চেকিং করছিল রাজাপুর থানার পুলিশ। সূত্রের খবর সেই সময় ওড়িষ্যার দিক থেকে কলকাতার দিকে যাওয়া একটি পিকআপ ভ্যানকে আটকায় পুলিশ। এরপর পুলিশ গাড়িটিতে তল্লাশি চালালে গাঁজা উদ্ধার হয়। পরে পিক আপ ভ্যানে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে ও গাড়িটিকে আটক করে পুলিশ। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.