করোনা সন্দেহে মৃত পরিবারের শেষকৃত্য সম্পন্ন এগিয়ে নজির তৈরি করল পুরো প্রশাসক - The News Lion

করোনা সন্দেহে মৃত পরিবারের শেষকৃত্য সম্পন্ন এগিয়ে নজির তৈরি করল পুরো প্রশাসক

 


দি নিউজ লায়ন; রাজনৈতিক দলাদলি কে সরিয়ে রেখে করোনা আক্রান্ত সন্দেহে  মৃত গৃহবধুর শেষ কৃত্য সমাধান করে এদিন নজির গড়লেন তৃণমূল নেতা প্রসেঞ্জিত ঘোষ মনু ।বিধান সভা নির্বাচনের অস্থির সময়ে প্রসেঞ্জিত বাবুর এহেন উদারতায় খুশি হতে দেখা গিয়েছে এলাকার সাধারন মানুষ কে ।জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড অর্থাৎ গুড়িপাড়ার বাসিন্দা  বন্দনা দাস (৪৬)।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান  । তার এই মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে । ফলে মৃত ব্যক্তি দীর্ঘক্ষণ বাড়িতে পড়ে ছিল ।


এদিকে মৃতের স্বামী কার্ত্তিক দাস এই পরিস্থিতিতে বড্ড অসহায় হয়ে পড়েন ।তিনি বিজেপি কর্মী স্বাভাবিক ভাবে তার  দলীয় বন্ধু বান্ধবদের হাঁক ডাক করলেও শেষ পর্যন্ত কারোও কাছ থেকে সাড়া পান নি তিনি । এই খবর জানতে পেরে দলবল নিয়ে মৃতের বাড়িতে হাজির হন প্রসেঞ্জিত ঘোষ ।পরবর্তীতে স্থানীয় লন্ডন মিশন কোভিড হাসপাতাল থেকে স্বাস্থ্য কর্মীদের ডেকে নিয়ে এসে মৃত ব্যাক্তির সৎকারের সমস্ত ব্যাবস্থা করেন তিনি ।এই ব্যাপারে প্রসেঞ্জিত বাবুর সাফ জবাব , “ যে রোগেই মৃত্যু হোক এবং তার রাজনৈতিক পরিচয় যাই হোক, এক জন প্রতিবেশির মৃতদেহ এভাবে বাড়িতে পড়ে থাকবে সেটা সচেতন নাগরিক হিসেবে মেনে নেওয়া যায় না । তাই যে কাজ করা দরকার সেটা করেছি "।এদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানাগিয়েছে ,দিন তিনেক আগে একটি টুরিস্ট সংস্থার বাসে করে বৃন্দাবন ভ্রমন শেষ করে বাড়ি ফেরেন বন্দনা দেবী ।তার পর থেকেই তার শ্বাস কষ্ট শুরু হয় এবং  রাতে তার মৃত্যু হয়  ।


এই ব্যাপারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন , “ ওর কোভিড টেস্ট হয় নি ফলে উনি করোনা আক্রান্ত কিনা এখনই তা বলা সম্ভব নয় ।তবে ওই বাসে করে যে সব যাত্রী বৃন্দাবন গিয়েছিলেন তাদের হোম কোয়ারেন্টিনে থকাতে বলা হয়েছে ।ওদের লালা সংগ্রহ করে পরীক্ষা করা হবে ।” বন্দনা দেবী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হোক কিংবা সাধারন ভাবে মৃত্যু হোক তার উত্তর মিলবে পরে ।কিন্তু প্রসেঞ্জিত বাবু এগিয়ে না আসলে মৃতদেহ বাড়িতেই আগলে রাখতে হত এমনটাই বলছেন স্থানীয় বিজেপি কর্মী কার্ত্তিক দাস ।তিনি বলেন ,” শ্বাস কষ্টে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে যেনে আমাদের বাড়ির ধারে কাছে কেউ ভিড়েন নি । আমার দলীয় ভাইদের ডেকেও তাদের দেখা মেলে নি । ”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.