আগে দেশের অর্থনৈতিক অবস্থাকে ঠিক করুন তারপর বাংলাকে সোনার বাংলা হিসাবে গড়বেন, দেব
দি নিউজ লায়ন; শনিবার হুগলি জেলার গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদার এর সমর্থনে এক জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। শনিবার দুপুরে শ্যামপুর খেলার মাঠে হেলিকপ্টারে করে নেমে জনসভায় যোগদান করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতা দেব। তিনি জনসভায় তার ভাষণে বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জাতপাতের রাজনীতি করেননি,তিনি মুসলিম আর হিন্দু কে আলাদা করে নি,কোন গরীব আর বড়লোক কে আলাদা করে নি, আদিবাসী ভাই-বোনেদের আলাদা করে নি। তিনি সবাইকে সমানভাবে দেখেছেন এবং উন্নয়ন নিয়ে রাতের পর রাত না ঘুমিয়ে রাত জেগেছে।
যাতে বাংলার উন্নয়ন নিয়ে ,উন্নয়নের কথা ভেবেছেন। পাশাপাশি তিনি গোঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মানস মজুমদার কে পাশে নিয়ে বলেন ভারতবর্ষের সব রাজ্যে বহুদলের মুখ্যমন্ত্রী রয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছরে রাজ্যে যে উন্নয়ন মূলক কাজ গুলি করেছেন অন্য কোন রাজ্যে গত ৭০ বছরেও এতটা উন্নয়নমূলক কাজ হয়নি। আর কোন রাজ্য এই উন্নয়নের কাজ করতে পারেনি । তবে সাংসদ দেব খেলা হবে কথা নিয়ে তিনি বলেন খেলা হবে, না কি হবে তা আমি বুঝিনা, তবে আমি যেটুকু বুঝি মন দিয়ে যারা মানুষকে ভালোবাসে যারা মানুষের পাশে দাঁড়ায়,যারা মানুষকে শান্তিতে থাকতে দেবে সেই খেলা হবে। আর যারা মানুষের বিভেদ তৈরি করবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের খেলা শেষ হবে, যারা মিথ্যে অপপ্রচার করছে তাদের খেলা শেষ হবে। তাই যেরকম বাংলা শান্ত ছিল মানুষ শান্তিতে জীবন কাটাতো ,মুখে হাসি থাকতো, সেই বাংলা আগামী দিনে থাকবে। তাই এবার বাংলা নিজের মেয়েকে জেতাবে।
পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে কটাক্ষ করে বলেন আপনি দেশের অর্থনৈতিক অবস্থা আগে ঠিক করুন ,তারপর বাংলাকে সোনার বাংলা গড়বেন। বিজেপির নাম না করে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন তারা নাকি দেশকে সোনার চিড়িয়াখানা করবেন। যারা দেশ সামলাতে পারছেন না তারা বাংলায় কে সামলাবেন? কারণ তাদের বাংলাকে বিক্রি করতে সময় লাগবে না। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে তারা ভারতবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি লোককে চাকরি দেবে কোথায় গেল সেই চাকরি, তারাN শুধু প্রতিশ্রুতি দিতে পারে। তাই মা-বোনেদের কাছে অনুরোধ মিথ্যে প্রতিশ্রুতিতে যাবেন না। বাংলার শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এবং দিদির উন্নয়নের হাত কে শক্তিশালী করে তোলার জন্য তিনি মানস মজুমদার কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান। এদিন জনসভায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচন্ড গরম কে উপেক্ষা করে মহিলাদের উপস্থিত ছিল সবচেয়ে বেশি।

Post a Comment