মারণ রোগে আক্রান্ত কিরণ খের, আবেগঘন অনুপম
দি নিউজ লায়নঃ ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কিরণ খের। বৃহস্পতিবার, এমন খবর শোনার পর থেকেই মন খারাপ বলিউডের। বৃহস্পতিবার এই খবর টুইটারে জানালেন কিরণের স্বামী অনুপম খের। সর্বপ্রথম এই খবর প্রকাশ্যে আনেন চন্ডীগড়ের বিজেপি নেতা অরুণ সুদ।তবে কঠিন পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস হারাতে নারাজ অনুপম খের।
গুরুতর অসুস্থতা নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন ৬৮ বছরের বিজেপি সাংসদ। এদিন অনুপম খের টুইটারে জানান, ''ঈশ্বরের সঙ্গে আমার খুব সুন্দর সম্পর্ক। ওঁর কাছ থেকে আমি বেশি কিছু চাই না। তবে উনি কখনও আমায় কম দেননি।'' তাঁর এই পোস্ট থেকেই বেশ বোঝা যায়, অনুপম খের ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাতে নারাজ।
বিজেপি সূত্রে খবর, ‘গত বছর ১১ নভেম্বর কিরণ খেরের বাঁ হাত ভেঙে যায়। PGIMER-এ পরীক্ষার করানোর পর ধরা পড়ে তাঁর মাল্টিপল মিলোমা রয়েছে। এবং ব্লাড ক্যান্সারের এই প্রকারভেদ তাঁর বাঁ হাত ও ডান কাঁধে ছড়িয়ে পড়েছে। ৪ ডিসেম্বর থেকে মুম্বইতে থেকে চিকিৎসা করাচ্ছেন তিনি।’

Post a Comment