হাবরা হিজল পুকুরে দুঃসাহসিক চুরি - The News Lion

হাবরা হিজল পুকুরে দুঃসাহসিক চুরি

  


দি নিউজ লায়ন;   হাবরা হিজল পুকুরে দুপুরবেলা দুঃসাহসিক চুরি । আজ দুপুর বেলা নিপুন কান্তি মজুমদারের বাড়ি কেউ বাড়িতে না থাকার সুযোগ নিয়ে চুরি হয়ে গেল আনুমানিক 6 লক্ষ টাকার সোনার গহনা ও নগদ 30,000 টাকা । সূত্রের খবর  আজ দুপুরে কান্ত  বাবুর স্ত্রী হিন্দু মিলন মন্দির থেকে দুপুরবেলা বাড়ি  বাড়ি ফিরে দেখে আলমারির লকার ভাঙ্গা ও তার পর চোখে পড়ে জানালার গ্রিল ভাঙ্গা ও সোনার গহনা চুরি হয়েছে ।


 তারপরে তিনি প্রতিবেশী দের খবর দেয় এবং হাবড়া থানায় খবর দেওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেযায় পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত করবে বলে আশ্বাস দেন । নিপুন কান্তি মজুমদারের আরো অভিযোগ তার এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয় তিনি বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি এবং তার বাড়ির রাস্তায় কোনো লাইট নেই । এভাবে দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় ঘুম উড়েছে পরিবারের । এখন দেখার পুলিশ এই ঘটনার সক্রিয় ভূমিকা রাখে ।

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.