সবং ব্লকের জগন্নাথ চক গ্রামে এক তৃণমূল কর্মীর দুটি হাত ও একটি পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়ন; ভোট-পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা এলাকায়।সবং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের জগন্নাথ চক গ্রামের বাসিন্দা তৃনমূলের কর্মী সন্ন্যাসী বর্মন কে নির্মমভাবে সিপিএমের হার্মাদ ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার দুটো হাত এবং ডান পা ভেঙে দেয়।তাকে প্রথমে সবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়।এরপর তাকে মেদিনীপুর মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বুধবার গভীর রাতে নিয়ে এসে ভর্তি করা হয়।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার দুটি হাত এবং একটি পা প্লাস্টার করা হয়।হাসপাতালের ডাক্তার বাবু বলেছেন প্রয়োজনে সন্ন্যাসী বর্মনের হাত এবং পায়ের প্লেট লাগাতে হবে। তৃনমূলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয় সমস্ত আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে।
এলাকার বিধায়ক গীতা ভূঁইয়া ও তৃনমূলের সবং ব্লক এর সভাপতি অমল কুমার পন্ডা ও ব্লক তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক আবু কালাম বক্স, যুব সভাপতি নিশিকান্ত কর ,তৃনমূলের নেতা তরুন মিশ্র খড়গপুর এর এসডিপিও এবং অ্যাডিশনাল এসপির সঙ্গে দেখা করে কথা বলেছেন,এবং অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে সবং বিধানসভা এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।তবে ওই ঘটনা কে কেন্দ্র এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment