বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মেদিনীপুরে কাঁসাই নদীর জলে ডুবে মৃত্যু হল এক মাধ্যমিক পারীক্ষাথীর - The News Lion

বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মেদিনীপুরে কাঁসাই নদীর জলে ডুবে মৃত্যু হল এক মাধ্যমিক পারীক্ষাথীর

 


দি নিউজ লায়ন;   বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে কাঁসাই নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক কিশোরের । তার নাম মহম্মদ মীরাজুল আলী (১৭) । সে এবছর মাধ্যমিক পরীক্ষা দিত। তার বাড়ি মেদিনীপুর শহরের পাটনাবাজার এলাকায় । বৃহস্পতিবার পাড়ার কয়েকজন বন্ধুর সঙ্গে মেদিনীপুর রেল সেতুর কাছে কাঁসাই নদীতে স্নান করতে যায়।  সে সাঁতার জানত না । 


গভীর জলে তলিয়ে যায়। তার বন্ধুরা চেষ্টা করে ও তাকে উদ্ধার করতে পারেনি।তারা কোতোয়ালী থানায় বিষয় টি জানায়।খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ডুবুরি নিয়ে ঘটনা স্থলে যায়।  পুলিশ  ডুবুরি নামিয়ে কাঁসাই নদী থেকে  তার মৃতদেহ উদ্ধার করে। 


পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য কোতোয়ালি থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।তবে জলে ডুবে মাধ্যমিক পারীক্ষাথীর মৃত্যুর ঘটনায় মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায়  তার পরিবারে ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.