মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই এবার ঋণশোধের পালা - The News Lion

মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই এবার ঋণশোধের পালা

 


দি নিউজ লায়ন; মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই এবার ঋণশোধের পালা। তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারের মধ্যে এমনটাই বলছেন মালদার অনেক বাসিন্দা। তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূরকে প্রার্থীর সঙ্গে পেয়েও আবেগে আপ্লুত হয়ে পড়ছেন রতুয়া বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার রতুয়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী সমর মুখার্জির সঙ্গে সামিল হয়েছিলেন দলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর । 


কখনো হুডখোলা গাড়িতে, আবার কখনো পায়ে হেঁটে তৃণমূল প্রার্থী সমর মুখার্জিকে নিয়ে নির্বাচনী প্রচার সেরেছেন দলের সাংসদ মৌসুম নূর । আর বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ গ্রামবাসীদের মুখ থেকেই মুখ্যমন্ত্রীর প্রশংসা শুনে রীতিমত উচ্ছ্বাসিত হয়েছেন এদিনের প্রচারে থাকা তৃনমূলের কর্মী-সমর্থকেরাও।তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, এর আগেও বহু নির্বাচনী প্রচারে আমি গিয়েছি। প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচনী প্রচারে বিভিন্ন বিষয়ে তুলে ধরা হতো। কিন্তু এবারের পরিস্থিতি টা সম্পূর্ণ অন্যরকম।


 মুখ্যমন্ত্রী এতটাই উন্নয়ন করেছে যে এখন তার প্রশংসায় পঞ্চমুখ গ্রামের বাসিন্দারা । দলের প্রার্থীকে সামনে পেয়ে সাধারণ মানুষেরিয় বলছেন মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী থেকে সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প করেছেন। যা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এসব প্রকল্পের মাধ্যমে প্রচুর সুবিধা পাচ্ছি। কাজেই প্রার্থীকে আর কিছু বলতে হবে না। মুখ্যমন্ত্রী আমাদের জন্য যা করেছেন উনার কাছেই আমরা ঋণী, এমনও কথা বলছেন কেউ কেউ। তাই এবার রতুয়ায় তৃণমূলের খুব ভালো ফল হবে বলেই আশা করছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.