রেল লাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় হল এক রেল কর্মীর
দি নিউজ লায়ন; রেল লাইনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেল কর্মীর। শুক্রবার বর্ধমান আসানসোল রেলপথের খানা জংশনের স্টেশনের কাছে রেল লাইনের কাজ চলছিলো, প্রায় চল্লিশজন রেল কর্মী রেল লাইনে কাজ করছিলেন।হঠাৎই একটি এক্সপ্রেস ট্রেন ওই লাইনে ঢুকে পড়ে,সবাই সরে গেলেও লাইন থেকে সরতে পারেননি হরিদ্বার যাদব।ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। প্রতিবাদে বর্ধমান স্টেশনের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ রেলের ট্রাকম্যানদের। এরফলে রোজকার যে কাজ রেল লাইনের কাজ তা বন্ধ হয়ে যায়।
ক্ষুব্ধ কর্মীরা বলেন,কোভিড আবহে কোনো ছুটি ছিলো না।তারা প্রতিদিন নিয়মিত কাজ করেছেন। কিন্তু করোনার জন্য মাস্ক, স্যানিটাইজার দেয় নি কর্তৃপক্ষ। এমনকি রেল কর্তৃপক্ষ করোনা টিকার ব্যবস্থা পর্যন্ত করে নি। এছাড়া এই প্রখর রৌদ্রে যে রেল লাইনে কাজ চলছিলো সেই অবস্থায় কি করে রেল আসে?এই প্রশ্ন নিয়ে সরব রেল কর্মীরা।
এদিন তারা দাবি করেন রেলের সমস্ত সুযোগ সুবিধা এবং কাজের জায়গায় জল খাবারের ব্যবস্থা রাখতে হবে। দুপুরের খাবারের সময়সীমা ও বেশি করতে হবে। কারণ দুপুরে খাবার খেতে গিয়ে দেরি হলে কর্মীদের চার্জসিট ধরিয়ে দেওয়া হয়।

Post a Comment