নয়াগ্রামে ৪২০০ লিটার কাঁচামাল, মহুয়া ৪৫ কেজি সহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার - The News Lion

নয়াগ্রামে ৪২০০ লিটার কাঁচামাল, মহুয়া ৪৫ কেজি সহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

 


দি নিউজ লায়ন;   শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া, খাসজঙ্গল, যাদবপুর, শীতপাড়া সহ বিভিন্ন গ্রামে আবগারি দফতরের কর্মীরা অভিযান চালিয়ে ৪৯০ লিটার চোলাই মদ, ৪ হাজার ২০০ লিটার কাঁচামাল এবং ৪৫ কেজি মহুয়া সহ মদ তৈরি বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে।একদিকে ঝাড়গ্রাম জেলা জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তা সত্ত্বেও করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আবগারি দফতরের কর্মী ও আধিকারিকরা যেভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে একের পর এক গ্রামে বেআইনি মদের তৈরীর ভাটিগুলিকে নষ্ট করছে।


সেইসঙ্গে উদ্ধার করছে প্রচুর কাঁচামাল।তাই খুশি ঝাড়গ্রাম জেলার একশ্রেণীর মানুষ।শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার আবগারি দফতরের কর্মী ও আধিকারিকরা ঝাড়গ্রাম জেলা পুলিশের সহযোগিতায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কলমাপুকুরিয়া, খাসজঙ্গল, যাদবপুর, শীতপাড়া সহ আরো কয়েকটি গ্রামে হানা দিয়ে ৪৯০ লিটার চোলাই মদ,জাওয়া ৪২০০ লিটার উদ্ধার করে নষ্ট করে দেয় আবগারি দফতরের কর্মী ও আধিকারিকরা।সেই সঙ্গে ৪৫ কেজি মহুয়া সহ চোলাই মদ তৈরির অন্যান্য সরঞ্জাম তারা উদ্ধার করে।


 সেইসঙ্গে আবগারি দফতরের পক্ষ থেকে চোলাই মদ ভাঁটি গুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।তবে আবগারি দফতরের অভিযানের সময় অবৈধ চোলাই মদ ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।তাই কাউকে গ্রেফতার করা যায় নি।তবে ওই ঘটনা কে কেন্দ্র করে ওই গ্রাম গুলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।নয়াগ্রাম থানা এলাকায় বেআইনি ভাবে প্রচুর চোলাই মাদের  ভাঁটি রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।তবে শুক্রবার তল্লাশি অভিযান চালিয়ে আবগারি  দফতর এর কর্মী ও আধিকারিকরা বড় ধরনের সাফল্য পেয়েছে বলে ঝাড়গ্রাম জেলা আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.