প্রায় ১৫ ঘন্টা কেটে যাওয়ার পর তোলা হল কোভিড মৃত দেহ - The News Lion

প্রায় ১৫ ঘন্টা কেটে যাওয়ার পর তোলা হল কোভিড মৃত দেহ

 


দি নিউজ লায়ন;   ঘটনাটি ঘটে রাজপুর সোনারপুর পৌরসভা যাদবগড় এলাকায়।  দিলীপ কুমার রায় নামের বছর ৬৫ ওই ব্যক্তি বৃহস্পতিবার রাতে বাড়িতেই মারা যান। জ্বর সর্দি কাশি এবং কোভিড জনিত সমস্যায় ভুগছিলেন গত শনিবার থেকে। এরপর পরীক্ষা করে দেখা যায় কোভিড আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু বাড়ীতেই রেখে তার চিকিৎসা চলছিল।


 বৃহস্পতিবার মারা যাওয়ার পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় ফোন করে দেহটি তোলার জন্য আবেদন জানালেও সেই দেহ উঠতে প্রায় রাত গড়িয়ে যায় বলে অভিযোগ ছেলে অমিত রায়ের। এ বিষয়ে ছেলে অমিত রায় বলেন, আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছি বাড়িতে দেহ পর আছে সেই দেহ তোলার জন্য প্রথমদিকে কারোর কোন সাহায্য পায়নি। পরে অবশ্য পুলিশ এবং পুরসভা যৌথভাবে সেই দেহ তোলার ব্যবস্থা করে।


  পুরসভা সূত্রে খবর দেহ তুলতে সময় লাগে কারণ দেহটি পুরসভা তোলে না। কোভিদ আক্রান্ত দেহ তোলার জন্য সমস্ত প্রোটোকল বজায় রাখতে হয়। এবং তার জন্য সরকার নির্দিষ্ট গাড়ি আছে যে গাড়িতে করে শুধু দেহ তোলা হবে। এরপর সেই দেহ নিয়ে যাওয়া হবে ক্যানিং শ্মশানে। যেখানে শুধুমাত্র করোনা মারা যাওয়া দেহ পোড়ানো হয়। এ বিষয়ে রাজপুর সোনারপুর পৌরসভা চেয়ারম্যান  ড পল্লব কান্তি দাস বলেন, ঘটনাটা জানানোর পরে আমি সঙ্গে সঙ্গে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিই। থানা কেও জানানো হয়েছে সময় মত। কিন্তু দেহ তুলতে সময় লাগছে কারন গাড়ি সমস্যা আছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.