দাসপুর থানার কিসমত নাড়া জোল এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক
দি নিউজ লায়নঃ ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ১। বুধবার ভোরে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার কিসমত নাড়াজোল এলাকায়। ১৪ এপ্রিল বুধবার সকালে পথ চলতি মানুষ দেখেন রাস্তার পাশের পুকুরে এক টাটা ইণ্ডিকা গাড়ি,গাড়ির সামনের অংশ পুকুরের পাঁকের মধ্যে।
স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। গাড়ির মধ্যে দেখা যায় চালকের নিথর দেহ। স্থানীয় বাসিন্দারা খবর দেয় দাসপুর থানার পুলিশ কে। স্থানীয়দের থেকে জানা গেছে বুধবার ভোর প্রায় ৪টা নাগাদ মেদিনীপুরের দিকে যাবার পথে এই দুর্ঘটনাটি ঘটে। অত্যধিক গতি তার উপর রাস্তার বাঁক সেই বাঁকেই নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়ি নিয়ে পড়ে যায় একেবারে পুকুরে। প্রাথমিকভাবে জানাগেছে গাড়িটি ঘাটাল থেকে খড়গপুর যাচ্ছিল। মৃত চালকের বাড়িও ঘাটাল এলাকায়। সাত সকালেই এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানযট সৃষ্টি হয়। তবে খবর পেয়ে দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ মৃত দেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
Post a Comment