দাঁতনের সোনাকনিয়াতে অনুষ্ঠিত হল একদিনের বালি মেলা - The News Lion

দাঁতনের সোনাকনিয়াতে অনুষ্ঠিত হল একদিনের বালি মেলা

 


দি নিউজ লায়নঃ  বুধবার ছিল চৈত্র সংক্রান্তি। প্রতি বছর এই দিনটিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকনিয়ায় এলাকায় সূবর্ণরেখা নদীর বালুচরে বসে বালি মেলা। এই সূবর্ণরেখা এখানে অনেকটা বাংলা ওড়িশার সীমান্ত রেখার মতো কাজ করে। গত বছর করোনা পরিস্থিতির জন্য এই মেলা অনুষ্ঠিত হতে পারে নি। কিন্তু এবছর এই মেলায় মানুষের ঢল নামল। পাশাপাশি দুই রাজ্যের প্রায় ২০ টি গ্রামের জনগণের ভিড় পরিলক্ষিত হয় এই মেলায়। বালির প্রখর তাপ থেকে রেহাই পেতে সকাল থেকেই মেলা শুরু হয়।


 মেলায় সারি সারি দোকানপাটের সাথে সুবর্নরেখা নদীর তীরে  চলে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান পর্ব। এই মেলার বিশেষ বৈশিষ্ট্য হল, এই মেলা কারো উদ্যোগে আয়োজিত হয় না। চিরাচরিত প্রথা মেনে সকাল সকাল নিজের নিয়মেই শুরু হয় আবার নিজের নিয়মেই শেষ হয় দুপুরে। তাই সোনাকনিয়া তে বালি মেলা কে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বহু মানুষ ওই মেলায় এসে সুবার্নরেখা নদীতে তাদের পূর্ব পুরুষদের  স্মৃতির  উদ্দেশে পিন্ড দান করেন।সেই সঙ্গে তারা ওই নদীতে পূর্ন স্নান করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.