রাম নবমী কেন পালিত হয়
দি নিউজ লায়ন; এবারে রামনবমী ২১ এপ্রিল শুরু হলেও , তার তিথি শেষ হবে ২২ এপ্রিল। রাম চন্দ্রের জন্ম তিথিকেই রামনবমী বলা হয়। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্ম রক্ষার্থে ভগবান শ্রীবিষ্ণু যুগে যুগে অবতীর্ণ হন।
ত্রেতা যুগে ভগবান শ্রীবিষ্ণু রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘর আলো করে জন্ম নেন ভগবান শ্রীরাম। শ্রীরামের এই জন্মতিথিকে রাম নবমী উৎসব হিসাবে পালন করা হয়।

Post a Comment