মালদার মানিকচকে বিক্ষুব্ধ বিজেপি নেতাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ ভাজপার একাংশের - The News Lion

মালদার মানিকচকে বিক্ষুব্ধ বিজেপি নেতাকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ ভাজপার একাংশের

 


দি নিউজ লায়নঃ  মানিকচকের বিজেপির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আরেক বিজেপি নেতা অনিল মণ্ডল  । আর সেই প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য বিভিন্ন প্রলোভন দেওয়ার একটি অডিও সামনে আসায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে মালদায়। যেখানে এই প্রলোভন দেওয়ার পরিপেক্ষিতে দলেরই এক শীর্ষ নেতাকে তুলোধনা করছে বিক্ষিপ্ত বিজেপি প্রার্থী অনিল মণ্ডল। আর ওই বিজেপির নেতা বারবার অনিল বাবুকে তার মনোনয়ন প্রত্যাহার করার জন্য অনুরোধ জানিয়ে যাচ্ছেন। মোটা টাকার টোপ দিচ্ছেন। চরম অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। যদিও এব্যাপারে কোনো মন্তব্য করতে চাই নি দলের জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল। বরঞ্চ বিষয়টি বিরোধীদের ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিজেপির জেলা সভাপতি।


 উল্লেখ্য , মানিকচক বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী হয়েছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল । নির্বাচন ঘোষণার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন গৌড় চন্দ্র মণ্ডল। আর কয়েক দিনের ব্যবধানে তাকে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী করে দল। যা নিয়ে গোটা মানিকচক বিধানসভা কেন্দ্রে বিজেপির কর্মী , নেতাদের একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিজেপির মানিকচকের নেতা হিসাবে পরিচিত অনিল মণ্ডল ।  গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে গৌরচন্দ্র মণ্ডলের বিরুদ্ধে নির্বাচনী লড়াই করেছিলেন তিনি। আর সেই নির্বাচনে ভোটে কারচুপি করার অভিযোগ উঠেছিল গৌড়ের বিরুদ্ধে। এনিয়ে এখনো বিজেপি নেতা অনিলের সঙ্গে গৌড়ের  হাইকোর্টে মামলা চলছে ।


 আর তারপরে গৌড়  মানিকচকের বিজেপি প্রার্থী হওয়াতেই এখন সর্বত্র ক্ষোভ ছড়িয়েছে।  সম্প্রতি বিজেপির এক নেতার সঙ্গে অনিল মন্ডলের মোবাইলে কথোপকথনের কিছু অংশ প্রকাশ‍্যে আসে যেখানে অনিলকে বারবার মনোনয়ন প্রত্যাহার তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে "কত লক্ষ টাকা দিলে আপনি মনোনয়নপত্র তুলে নিবেন।" আর এই কথার পরিপ্রেক্ষিতে নির্দল প্রার্থী তথা বিজেপি নেতা অনিল মণ্ডল তুলোধনা করছেন জেলার বিজেপি ওই নেতাকে। এমনকি জেলার বিজেপির একাংশ নেতারা যে ঘুষখোর এবং অর্থের বিনিময়ে প্রার্থী বাছাই করেছে সেকথাও এই মোবাইলের কথোপকথনের মাধ্যমে উঠে এসেছে অনিল মন্ডল সুরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.