গনি খানের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে এসে শীতলকুচি কাণ্ডে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র - The News Lion

গনি খানের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে এসে শীতলকুচি কাণ্ডে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র

 


দি নিউজ লায়নঃ   গনি খানের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে এসে শীতলকুচি কাণ্ডে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচন কমিশন বিশেষ দলকে সুবিধা পাইয়ে দিচ্ছে না তো !নির্বাচন কমিশন কি বলতে পারেন কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর কথা ? গুলি চালানোর পর তারা এখন ক্লিনচিট দিচ্ছেন। বুধবার মালদায় এসে একথা বললেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন ছিল প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর ১৬ তম প্রয়াণ দিবস। মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায় গনি খান চৌধুরীর মুর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে এমন অভিযোগ তোলেন তিনি। 


অন্যদিকে মালদা শহরের বৃন্দাবনী মাঠ সলগ্ন মুক্তমঞ্চ এলাকায় পুরাতন কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর মূর্তিতে মাল্যদান করে তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের জলসম্মপদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা যুব তৃণমূল  সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। এদিন প্রথমে  প্রয়াত নেতার মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সৌমেন মহাপাত্র, এরপর কৃষ্ণেন্দু  চৌধুরী সহ দলের যুব সভাপতি প্রসেনজিৎ দাস সবাই একে একে মাল্যদান করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানান। এই কর্মসূচির মধ্যেই গনিখানের উন্নয়ন নিয়েও আলোচনা করেন তৃণমূল নেতা-নেত্রীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.