মৃতদেহ থানার সামনে রেখে বিক্ষোভ
দি নিউজ লায়ন; ভাজপার সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় নিহত খানাকুলের তৃণমূল কর্মী কানু দোলুইয়ের মৃতদেহ থানার সামনে রেখে বিক্ষোভ তৃণমূলের বুধবার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মী কানুকে বেধড়ক মারধর করে ভাজপার সশস্ত্র দুষ্কৃতী বাহিনী। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় তার গোটা ঘটনায় স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের অভিযোগ তাদের কর্মীকে যখন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হচ্ছে তখন একাধিকবার খানাকুল থানার আধিকারিকদের বিষয়টি জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেয়া হয়নি সময় মত পুলিশ যদি ব্যবস্থা নিতে তাহলে তৃণমূল কর্মীর প্রাণ বেঁচে যেত অবিলম্বে ভাজপা দুষ্কৃতীদের পাশাপাশি কর্তব্যে গাফিলতির জন্য অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই দাবিতে নিহত তৃণমূল কর্মীর দেহ খানাকুল থানার সামনে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল নেতাকর্মীরা। উলুবেড়িয়া হাসপাতাল মর্গের থেকে পুরশুড়া বিধানসভার তৃণমূল কর্মী কানু দোলুইয়ের দেহ নিয়ে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা খানাকুল থানায় যান।
তিনি বিজেপি আশ্রিত গুন্ডা , দোষীদের শাস্তির দাবীতে মৃতদেহ সহকর্মীদের নিয়ে খানাকুল থানার সামনে অবস্থান করেছেন এবং দাবি করেছেন যতক্ষণ না দোষীদের গ্রেপ্তার হয় প্রকৃত শাস্তি হয় তিনি খানাকুল থানা ঘেরাও চালিয়ে যাবেন

Post a Comment