বিজেপিকে একটিও ভোট নয়-ফ্যাসিবাদ বিরোধী নাগরিক মঞ্চের সে পোস্টারে লেপে দেওয়া হলো আলকাতরা - The News Lion

বিজেপিকে একটিও ভোট নয়-ফ্যাসিবাদ বিরোধী নাগরিক মঞ্চের সে পোস্টারে লেপে দেওয়া হলো আলকাতরা

 


দি নিউজ লায়ন;   বিজেপিকে একটিও ভোট নয় ফ্যাসিবাদ বিরোধী নাগরিক মঞ্চের সে পোস্টারে লেপে দেওয়া হলো আলকাতরা।  শিলিগুড়িতে অরাজনৈতিক ফ্যাসিবাদী নাগরিক মঞ্চের তরফে বিজেপি বিরোধী পোস্টার লাগিয়ে মানুষকে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ায় আবেদন জানানো হচ্ছে। শহরের একাধিক জায়গায় বিজেপিকে একটিও ভোট নয়, নোটবন্ধির নায়ককে একটিও ভোট নয় এ ধরনের পোস্টার পড়ে শহরেজুড়ে। শিলিগুড়ি সূর্যনগর মাঠে ট্রান্সফরমারে এ ধরনের পোস্টার লাগানো হয়। আর সেই পোস্টারে কেউ আলকাতরা লেপে দেয়।


যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। নির্বাচন কমিশনের নজরদারীর মাঝে কে বা কারা এ ধরনের কাজ করছে? কেন একটি অরাজনৈতিক  নাগরিক সংগঠনের গণতান্ত্রিক কন্ঠরোধ করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন ফ্যাসিবাদী নাগরিক মঞ্চের সদস্যরা।  ফ্যাসিবাদী নাগরিক মঞ্চের অন্যতম সদস্য অভিজিৎ মজুমদার বলেন আমরা মনে করছি এটা বিজেপিরই কাজ। তবে প্রশাসনের তরফে বলা হচ্ছে সরকারি ট্রান্সফরমারে পোস্টার লাগানো বেআইনি তাই ব্ল্যাল টেপ করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এটাই আশ্চর্যের বিষয় এটি কোনো রাজনৈতিক দলের পোস্টার নয়, নাগরিকদের সংগঠনের করা পোস্টার। 


গণতান্ত্রিক অধিকারে নাগরিকরা নিজেদের মতবাদ প্রকাশ করতেই পারেন। সেখানে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের কোনো বিষয় নেই। অথচ নির্বাচন কমিশন নাগরিক বার্তা মুছে ফেলছেন। তিনি বলেন এ বিষয়ে পুলিশের কাছেও গেলেও একই জবাব মেলে নির্বাচন কমিশনে অভিযোগ করুন। তবে এভাবে আলকাতরা লাগিয়ে কোনো লাভ হবে না। বিজেপি দেশ ও  রাজ্যের ক্ষেত্রে বড় বিপর্যয় যা আটকাতে আমরা শহর জুড়ে ১৪-১৫ই এপ্রিল পর্যন্ত পোস্টারিং করবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.