শিলিগুড়িতে তৃনমূলের পতাকা ব্যানার ছিড়ে ফেলে অসভ্যতা করছে বিজেপি, ক্ষোভ উগরে বিজেপির বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী
দি নিউজ লায়ন; শিলিগুড়িতে তৃনমূলের পতাকা ব্যানার ছিড়ে ফেলে অসভ্যতা করছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার শিলিগুড়িতে ভিডিও বার্তার মধ্য দিয়ে গৌতম দেব জানান কেন্দ্রের শাসকদল সমাজবিরোধী বাহিনীকে কাজে লাগিয়ে তৃণমূলের পতাকা ব্যানার ফেস্টুনের ওপর আক্রমন হানছে। প্রচারে বাধা দিয়ে পতাকা, ফেস্টুন তুলে ফেলা হচ্ছে। ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃনমূল প্রার্থী গৌতম দেব বলেন নির্বাচন কমিশনের অবজার্ভার সহ পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছি পুরো বিষয়টি নিয়ে।
শিলিগুড়ি পুরনিগমের ৩১-৩৫নাম্বার ওয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটছে। ৩৫নাম্বার ওয়ার্ডের বিবাদী সঙ্ঘ ক্লাবের সামনে থাকা তৃণমূলের পতাকা খুলে দেওয়া হয়েছে। এটা বিজেপির অসভ্যতা। গণতান্ত্রিক দেশে যে যার মতো করে ভোট প্রচার করবে। আমি প্রচারে গিয়ে দেখি সিপিএমের পতাকা পড়ে রয়েছে রাস্তায়। আমি তা তুলে পাশের দোকানে রেখে দিয়ে এসেছি। এটাই রাজনৈতিক সৌজন্যতা। তবে বিজেপি যা করছে সেটা বর্বরতা। মন্ত্রী বলেন আমার ৪৬বছরের রাজনৈতিক জীবনে এই ধরনের অসভ্যতা দেখিনি। পতাকা ফেস্টুন তুলে নিয়ে কোনো কাজ হবেনা মানুষের হৃদয় থেকে তৃনমূলকে মুছে ফেলা যাবে না।

Post a Comment