করোনার জেরে আপ ৬-২০ ক্যানিং লোকাল বাতিল করা হল পূর্ব রেলের পক্ষ থেকে
দি নিউজ লায়ন; কোভিড সংক্রান্ত কারনে আপ ৬-২০ ক্যানিং লোকাল বাতিল করা হয় পূর্ব রেলের পক্ষ থেকে। আপ ৭-২০ ক্যানিং লোকালে ভিড় ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে এক যুবক গুরতর আহত হয়। এই অভিযোগ কে কেন্দ্র করে ক্যানিং শাখার চম্পাহাটি স্টেশনে কয়েক ঘন্টার জন্য অবরোধে সামিল হল উত্তেজিত নিত্যযাত্রীরা। শুক্রবার সকাল ৭-২০ থেকে ৯-৪০ পর্যন্ত এই অবরোধ চলে।
এর জেরে ক্যানিং শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনের উপর সিমেন্টের স্ল্যাপ ফেলে দিয়ে লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যান্য যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর জি আর পি ও আর পি এফ পুলিশ। আসেন রেলের উচ্চ পদস্থ আধিকারিরা, দফায় দফায় আলোচনা চললেও অবরোধকারিরা তাদের সিদ্ধান্তেই অনড় থাকেন। তাঁদের বক্তব্য, সকালের দিকে অফিস টাইমে ট্রেন বাতিল করা যাবে না, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে।
পরে আবার রেল প্রশাসনের সঙ্গে আলোচনায় সমাধানের আশ্বাস পেলে অবরোধ তুলে নেয় নিত্যযাত্রীরা। এদিকে রেল পুলিশ সূত্রে খবর, আহত যুবকের মাথায় চোট লেগেছে। তার বাড়ি সোনারপুর এলাকায়। তাকে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, কোভিড পরিস্থিতিতে ট্রেন বাতিল করা হয় কয়েকশো রেল কর্মী আক্রান্ত হওয়ায়। মানুষকে বার বার আবেদন করা হচ্ছে ভিড় ট্রেনে উঠবেন না, জরুরি দরকারেই বাইরে যান।

Post a Comment