করোনায় চলে গেলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিদায়ী বিধায়ক নির্মল মণ্ডল - The News Lion

করোনায় চলে গেলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিদায়ী বিধায়ক নির্মল মণ্ডল

 


দি নিউজ লায়ন;   এবার করোনার বলি হলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিদায়ী বিধায়ক নির্মল মণ্ডল। শুক্রবার দুপুরে কলকাতার বাঙুর হাসপাতালে তিনি মারা যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিমান বন্দোপাধ্যায় বলেন, আমি খুবই শোকাহত, খুব খারাপ লাগছে। একই ভাবে বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সরদার বলেন, একজন ভালো মানুষকে হারালাম।


বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নির্মল বাবু প্রবল শ্বাসকষ্ট ও অন্যান্য লক্ষন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ছেলে একই উপসর্গ নিয়ে বাড়িতেই চিকিৎসাধীন। পুত্রবধূ চন্দনা মণ্ডল বলেন, আমার স্বামীর ২৩ এপ্রিল করোনার পরীক্ষা সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে করা হলেও এখনও সেই রিপোর্ট আসেনি। একই ভাবে শ্বশুরমশাই এর ২৩ এপ্রিল থেকেই জ্বর সর্দি সহ উপসর্গ থাকায় সুভাষগ্রাম হাসপাতালে করোনার পরিক্ষা হয়। কিন্তু তিনদিন ধরে কোনও রিপোর্ট না আসায় কোনও হাসপাতাল ভর্তি নেয়নি। শ্বাসকষ্ট বেড়ে গেলে বারুইপুর সুপার স্পেশালিটি, আর এন টেগোর, সোনারপুরের বেসরকারি নার্সিং হোমে ওনাকে নিয়ে ঘুরে বেড়ালেও বেড পাওয়া যায়নি। চন্দনা মণ্ডলের আরও অভিযোগ, নির্মল মণ্ডলের তরফে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য পোস্ট করার পর তা দেখে কিছু সহৃদয় মানুষ সাহায্য করেন আমাদেরকে। তারপরেই হাসপাতালে ভর্তি করা যায় ওনাকে।    


সোনারপুর ব্লকের প্রতাপনগরে বাড়ি নির্মলবাবুর। ২০১১ ও ২০১৬ পরপর দুইবার বারুইপুর পূর্বের বিধায়ক হন তিনি। ২০০১ সালে অবিভক্ত সোনারপুর বিধানসভায় তৃণমূলের টিকিটে প্রথম লড়ে জয়ী হন। তিনিই একমাত্র বিধায়ক লোকাল ট্রেন, বাস, অটোয় চেপে নিয়মিত বিধানসভায় যেতেন। তাঁর অকাল মৃত্যুতে বাকরুদ্ধ তাঁর পরিবার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.