আজ বৈঠকে দলীয় প্রার্থীদের কি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো
দি নিউজ লায়ন; আজ দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বৈঠকে সকলকে আত্মবিশ্বাশী হওয়ার বার্তা দিয়ে জানালেন বাংলার একুশের নির্বাচনের ফল কী হতে চলেছে। এদিন দলীয় বৈঠক শেষে দলীয় প্রার্থী ও নেতৃত্বের উদ্দেশে বার্তা দেন, কেউ এক্সিট পোলের ফল দেখে আর গণনার প্রাথমিক ট্রেন্ড দেখে হতাশ হবেন না। শেষপর্যন্ত থাকুন। জয় আমাদেরই হবে। লড়াইয়ের ময়দান ছেড়ে কেউ যাবেন না। মনে রাখবেন, এক্সিট পোল যা দেখাচ্ছে, তার থেকে অনেক বেশি আসন পেয়ে আমরা ক্ষমতায় আসব।
বলেন, একুশের বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হব আমরা। এক্সিট পোল আমাদের জয়ের পূর্বাভাসই দিয়েছে, কিন্তু যে সংখ্যাক আলন জয়ের কথা বলছে, তা ঠিক নয়। আরও অনেক বেশি আসনে জিতে আমরা ক্ষমতায় ফিরব। তিনি এদিন বৈঠকে প্রার্থীদের মনোবল চাঙ্গা করতে বলেন, মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ আমাদের ভোট দিয়েছে, তাই আমরাই জিতব। এছাড়াও এদি তিনি গণনাকেন্দ্রে কী করতে হবে প্রার্থীদের এবং এজেন্টদের তা বাতলে দেন। তিনি বলেন, কোনও বাইরের খাবার খাওয়া যাবে না। এমনকী জল পর্যন্ত খাওয়া যাবে না। চা বা অন্য কোনও পানীয়ও খাওয়া নিষিদ্ধ করে দেন তিনি। সবাইকে সচেতন থাকতে হবে। এবং যতক্ষণ না গণনা শেষ হচ্ছে তক্ষণ এক চুল জায়গা ছাড়া যাবে না।

Post a Comment