মুর্শিদাবাদে গঙ্গায় নেমে তলিয়ে গেল পাঁচ শিশু, নিহত 2, নিখোঁজ 1 - The News Lion

মুর্শিদাবাদে গঙ্গায় নেমে তলিয়ে গেল পাঁচ শিশু, নিহত 2, নিখোঁজ 1

 


দি নিউজ লায়ন;    মুর্শিদাবাদের নশিপুর ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল ৫ শিশু। তাঁদের মধ্যে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ  ১ শিশু।  ২ জনকে কোনোক্রমে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কাঠগোলা এলাকার বাসিন্দা অজিত মণ্ডলের দিনকয়েক আগে মৃত্যু হয়। শনিবার তাঁর পারলৌকিক ক্রিয়া ছিল।  ঘাটকাজ সারতে পরিবারের লোকজনের  আগেই ৫  শিশু গঙ্গা ঘাটে স্নান করতে চলে যায়।


 এরপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের লোকেদের চোখের সামনেই ৫ শিশু তলিয়ে যায় গঙ্গায়। তাদের তলিয়ে যেতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। নিখোঁজ শিশুদের সন্ধানে শুরু হয় তল্লাশি। দুর্ঘটনার খবর পেয়ে নশিপুর ঘাটে পৌঁছয় পুলিসও। শেষে ২ জন শিশুকে বাঁচানো সম্ভব হলেও, ২ জনের  দেহ উদ্ধার হয়। এদিকে এখনও নিখোঁজ ১ শিশু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোন ভাবে পাঁচ শিশুর নদীর গভীরে চলে গিয়েছিল সাঁতার না জানায় মুহূর্তের মধ্যে তারা  তলিয়ে যায়। নিখোঁজ শিশুর খোঁজে তল্লাশি চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.