জেলায় করোনা গ্রাফ ফের উর্দ্ধমুখী, জেলায় দৈনিক সংক্রমনের সংখ্যায় উদ্বেগ প্রকাশ করছে জেলা স্বাস্থ্য দপ্তর
দি নিউজ লায়ন; জেলায় করোনা গ্রাফ ফের উর্দ্ধমুখী। ভোটের দামামার মাঝেই পাল্লা দিয়ে জেলায় বাড়ছে করোনার সংক্রমিতের সংখ্যা। জেলায় দৈনিক সংক্রমনের সংখ্যায় উদ্বেগ প্রকাশ করছে জেলা স্বাস্থ্য দপ্তর। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দার্জিলিং জেলায় ফের বেড়ে ৬-৭জন। জেলা স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে মাঝে নির্বাচনের আগে করোনা আক্রান্তের সংখ্যা কমে গিয়ে গোটা জেলায় শুন্যতে দাঁড়ায়। তবে সম্প্রতি করোনার গ্র্যাফ ঊর্ধ্বমুখী হওয়ায় তা বেড়ে সর্বাধিক একদিনে জেলায় আক্রান্তের সংখ্যা ১৯জনে ঠেকেছে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিআরডিএল ল্যাবে নতুন করে সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে লালরসের পরীক্ষার সংখ্যা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। যাতে বর্তমানে দৈনিক ১৬০০-১৭০০ নমুনা পরীক্ষা করা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে। আর ১৭০০নমুনা পরীক্ষার মধ্যে ২০-২২টি করোনা পজিটিভ রিপোর্ট আসছে বলেই ভিআরডিএল ল্যাবের তরফে জানা গিয়েছে। দার্জিলিঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙ জেলার নমুনা এখানে পরীক্ষা হয়।
আর এই উর্দ্ধমূখী করোনা গ্র্যাফের মুখে নির্বাচনী মরশুমের পর পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জেলা স্বাস্থ্য দপ্তর।দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানাচ্ছেন জেলায় সংক্রমন বৃদ্ধি পেয়েছে। যেখানে কিছুদিন আগেও দৈনিক সংক্রমনের সংখ্যা ০-১ এর মধ্যে ছিল। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত গত কয়েকদিনে সর্বাধিক দাঁড়াচ্ছে ১৯-২২জনেও। সেখানে দাঁড়িয়ে সংক্রমন বৃদ্ধির সংখ্যা অবশ্যই উদ্বেগের। স্বাস্থ্যদপ্তর প্রস্তুত রয়েছে তবে জেলা নির্বাচনীবিধি চলায় নির্বাচন কমিশনের তরফে কোনো নির্দেশিকা না এলে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে পুনরায় কোভিড সচেতনতা বিধি লাগু বা ব্যাপক হারে প্রচার করা সম্ভব হচ্ছে না।

Post a Comment