তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের নন্দ কুঠির মাঠের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - The News Lion

তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের নন্দ কুঠির মাঠের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 


দি নিউজ লায়নঃ  হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নন্দ কুঠির মাঠে  শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করেন।ওই জনসভায় আরামবাগ লোকসভা ও হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যেসকল বিধানসভা কেন্দ্র গুলি আছে এবং যারা  প্রার্থী মনোনীত হয়েছে ভারতীয় জনতা পার্টির তারা প্রত্যেকেই  উপস্থিত ছিলেন!   ওই সভায় তারা তাদের নিজেদের বক্তব্য পেশ করেছেন! শনিবার বিকেল তিনটের সময়  প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজনসভা মঞ্চে আসেন। 


প্রথমে তাকে অভিবাদন জানান তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত  এবংএর পরে হুগলির সাংসদ তথা বিজেপি দলের প্রার্থী লকেট চ্যাটার্জি   বাবা তারকনাথের প্রতিমূর্তি তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।  তার কিছুক্ষণ পর মোদী ভাষণ শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি ওই জনসভার মঞ্চ থেকে বলেন আপনারা কত টাকা নিয়ে এসেছেন। দিদি বারবার অভিযোগ করেন বিজেপির সভায় নাকি টাকা নিয়ে লোকজন আসে। তিনি বলেন দিদি বাংলার মানুষকে অপমান করবেন না। 


এখানকার মানুষ গরীব হতে পারে কিন্তু তাদের টাকা দিয়ে কেনা যায় না। সেই সঙ্গে তিনি গত দশ বছরে বাংলার কোনো উন্নয়ন হয়নি বলে মমতা বন্দ্যোপাধ্যায় কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন বিজেপি-কে ভোট দিন বিজেপি-কে ক্ষমতায় এলে বেকার যুবকদের কর্মসংস্থান হবে ,বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির সমস্ত তদন্ত হবে ।বাংলার জনগণকে সঙ্গে নিয়ে একটি উন্নত সরকার গঠন করবে বিজেপি। আপনারা বিজেপি প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করবেন। বাংলা থেকে দিদিকে বিদায় জানাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.