16 লক্ষ টাকার ডিজেল চুরি করে ড্রাইভারকে খুন ! - The News Lion

16 লক্ষ টাকার ডিজেল চুরি করে ড্রাইভারকে খুন !

 


দি নিউজ লায়ন;  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রিলায়েন্স ডিপো থেকে ডিজেল ভর্তি ট্যাংকার নিয়ে  বেরিয়ে নিখোঁজ ড্রাইভারের দেহ উদ্ধার করল পুলিশ। নিহতের নাম ধুরন যাদব (২৩)। তরবারির উত্তরপ্রদেশের গোপাল নগরে। পুলিশ সূত্রে দাবি দুদিন আগে প্রায় 16 লক্ষ টাকার ডিজেল লোড করে ট‍্যাঙ্কার নিয়ে রওনা হয় ধুরন। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছনোয় তার খোঁজ শুরু করে সংশ্লিষ্ট কোম্পানী।


 দুদিন ধরে ট‍্যাঙ্কার এবং ধুরনের কোনো খোঁজ পাওয়া যায়নি তদন্তে নামে পুলিশ। সোমবার সকালে তমলুক থানার অন্তর্গত নিমতৌড়ি থেকে গাড়ি সহ ড্রাইভারকে উদ্ধার করে মৃত অবস্থায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয় ট্যাংকার চালককে পরে ট‍্যাঙ্কার থেকে ডিজেল চুরি করে নেয়া হয়। বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন পথে কয়েকজনকে ট‍্যাঙ্কারে তুলেছিলেন ধুরন। 


এদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা পুলিশের অনুমান এর আই ট্রাক চালককে খুন করে ট্যাংকার থেকে যাবতীয় ডিজেল চুরি করে এবং পরে গাড়ি এবং তার ভেতর নিহত ট‍্যাঙ্কার চালকের দেহ রেখে চম্পট দেয়। ঘটনার নেপথ্যের নিহত ট্রাকচালকের সঙ্গী-সাথীদের কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.