করোনায় খড়্গপুর আইআইটির এক কর্মীর মৃত্যু - The News Lion

করোনায় খড়্গপুর আইআইটির এক কর্মীর মৃত্যু

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৩৪ নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়  সোমবার রাতে করোনায় মৃত্যু হয় এক ব্যাক্তির। ওই ব্যাক্তি খড়্গপুর আইআইটির কর্মী। ১৮ই এপ্রিল  তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হয়। তাকে ওই দিন খড়গপুর আই আই টির  বি সি রায় টেকনোলজি হাসপাতালে ভর্তি করা হয়।


 ১৯শে এপ্রিল সোমবার রাত ১০টা নাগাদ আইআইটির বি.সি রায় টেকনোলজি হাসপাতালে মারা যায় বলে জানান  হাসপাতালের ইনচার্জ এস সানিগরাহী।  মঙ্গলবার সকালে খড়গপুর পৌরসভার ৩৪ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরের উদ্যোগে মৃতের বাড়ি সেনিটাইজ করা হয়।


 সেই সঙ্গে ওই এলাকার প্রতিটি পরিবার কে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর।তিনি ওই এলাকার প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানান।তিনি আরো বলেন যে করোনা নিয়ে আতংকিত না হয়ে সকল কে সচেতন থাকতে হবে। খড়গপুর পৌরসভা এলাকায় করোনার দ্বিতীয় ঢেউ  আছড়ে পড়ছে।তাই করোনা মোকাবিলার জন্য খড়গপুর পৌরসভা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.