মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়ায় গ্রেপ্তার আট - The News Lion

মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়ায় গ্রেপ্তার আট

 


দি নিউজ লায়ন;    করোনা আবহে মাস্ক না পড়ে রাস্তায় বের হওয়ায় বালুরঘাটে গ্রেপ্তার আট জন। বৃহস্পতিবার সকাল থেকে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এদিন সকালে প্রথমে বালুরঘাট তহবাজার ও পরে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এমনকি করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আজ বিকেলে বালুরঘাট বাস স্ট্যান্ডে একটি সচেতনতামূলক শিবির করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। যেখানে হাজির ছিলেন জেলাশাসক সি মুরগান, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। 


পাশাপাশি এদিন বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় পথে নামেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক সি মুরুগন, পুলিশ সুপার দেবর্ষি দত্ত এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। পথ চলতি মানুষকে সতর্ক করার পাশাপাশি মাস্ক বিলি করা হয়। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। লাগাতার অভিযান চালাবে পুলিশ। এবিষয়ে জেলা শাসক সি মুরগান জানান, সাধারণ মানুষকে সচেতন করতে এদিনের কর্মসূচি। যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.