বীরভূমের ময়ূরেশ্বর দুবরাজপুর লাভপুরে ভাজপার দুষ্কৃতীদের হামলায় জখম অন্তত ১০ তৃণমূলকর্মী - The News Lion

বীরভূমের ময়ূরেশ্বর দুবরাজপুর লাভপুরে ভাজপার দুষ্কৃতীদের হামলায় জখম অন্তত ১০ তৃণমূলকর্মী

 


দি নিউজ লায়ন;   বীরভূমের ময়ূরেশ্বর দুবরাজপুর এবং লাভপুরে ভাজপার দুষ্কৃতীদের হামলায় জখম অন্তত ১০ তৃণমূলকর্মী। বৃহস্পতিবার সকালে প্রথম হামলার ঘটনা ঘটে ময়ূরেশ্বরে। এই বিধানসভার ১৮৯ ও ১৯০ নম্বর বুথে ভোট দিতে এসেছিলেন ভাজপা প্রার্থী শ্যামাপদ মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর ভাই বিশ্বজিৎ মণ্ডল। অভিযোগ,  তৃণমূল কর্মীদের লক্ষ‍্য করে কটুক্তি করেন ভাজপা প্রার্থী। তৃণমূলকর্মীরা প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। বিজেপির মারে ৩ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। 


তৃণমূলকর্মীদের অভিযোগ, বিজেপি প্রার্থী রীতিমতো দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন তৃণমূল কর্মীদের লক্ষ্য করে প্রথমে কটুক্তি করা হয় তারপর তাদের মারধর করা হয় হুঁশিয়ারি দেয়া হয় ভোট দিতে গেলে বাড়ি ভাঙচুর করা হবে পাল্টা তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায় প্রতিরোধের মুখে পরে এলাকা ছাড়েন ভাজপা প্রার্থী। ময়ূরেশ্বরেরই 122 নম্বর বুথের তৃণমূল এজেন্ট দেবদাস সরকারের বাড়িতে হামলা চালায় ভাজপায় গুন্ডাবাহিনী। বাড়িতে ঢুকে কার্যত তাণ্ডব চালান হয়। এমনকি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। দুবরাজপুরে একাধিক তৃণমূল এজেন্টের বাড়িতে বুধবার রাত থেকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 


বুথে গেলে দেখে নেয়ার হুমকি দেয় বিজেপির দুষ্কৃতিরা। ইলামবাজারের তৃণমূল কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে ভাজপার দুষ্কৃতিরা। লাভপুরে একাধিক বুথে অবৈধ জমায়েত করে বিজেপির দুষ্কৃতিরা। অভিযোগ পুলিশ এবং কেন্দ্রীয় কমিটির সভায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে নিজেরই ভয় দেখানো হয় ভোটারদের। বুথ জ‍্যাম করা হয়। তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ-বিজেপি দুষ্কৃতীদের এলাকাছাড়া না করে পাল্টা তাদেরকেই মারধর করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.