বুথ দখল করতে এসে গ্রামবাসীদের ঘাড় ধাক্কা খেলেন নানুরের বিজেপি প্রার্থী
দি নিউজ লায়ন; বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে বুথ দখল করতে এসে গ্রামবাসীদের ঘাড় ধাক্কা খেলেন নানুরের ভাজপা প্রার্থী তারকেশ্বর সাহা। গ্রামবাসীদের অভিযোগ, নানুরের বেলুটি গ্রামে বৃহস্পতিবার সকালে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে ভোটারদের ভয় দেখাতে ঢোকেন তিনি। তারকেশ্বর তৃণমূল কর্মী সমর্থকদের হুমকি দেন। বিজেপিকে ভোট না দিলে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এমনকি বুথে ঢুকেও গুন্ডামির চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে যান গ্রামবাসীরা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন তারা। বাস লাঠি উঁচিয়ে তাড়া করেন বিজেপি প্রার্থীকে।
প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে পালান তিনি। উত্তেজিত জনতা বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর করে। গ্রামবাসীদের অভিযোগ, নানুরের বিভিন্ন গ্রামে ঢুকে বুধবার রাত থেকে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে বিজেপির দুষ্কৃতীরা। ঝাড়খণ্ড থেকে প্রচুর দুষ্কৃতি এলাকায় ঢোকানো হয়েছে। তৃণমূল কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। একাধিক তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে বোমাবাজি হয়েছে।
আর বৃহস্পতিবার সকালে ভাজপা প্রার্থী নিজেই গুন্ডাদের নিয়ে এসে এলাকাকে সন্তুস্ত্র করার চেষ্টা করছিলেন গ্রামবাসীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে কার্যত সন্ত্রাসের সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিজেপির ভোট করাচ্ছে তারা। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি উল্টে বিজেপির গুন্ডার সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের একাংশ।

Post a Comment