নির্বাচনের আগে মালদার করারিচাঁদপুর এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি কিংপিঙকে গ্রেফতার করলো পুলিশ
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনের আগে মালদার কালিয়াচক থানার করারিচাঁদপুর এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি কিংপিঙকে গ্রেফতার করলো পুলিশ । এই ঘটনায় পুলিশ চারটি সেভেন এমএম পিস্তল এবং চারটি ম্যাগজিন উদ্ধার করেছে। রীতিমতো বিহারের অপরাধজগতের সঙ্গে মিশে এই আগ্নেয়াস্ত্র-গুলি তৈরির প্রশিক্ষণ নিয়েছিল ধৃত ওই দুষ্কৃতী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে আলিপুর ১ গ্রাম পঞ্চায়েতের করারিচাঁদপুর এলাকার পাটুয়াটুলী গ্রামে গোপন সূত্রে অভিযান চালায় পুলিশ । ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র ও ম্যাগজিনসহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ।
বিধানসভা নির্বাচনের আগে এই আগ্নেয়াস্ত্র এবং দুষ্কৃতী গ্রেপ্তারের ঘটনায় জেলা পুলিশের একটা বড় সাফল্য বলেও মনে করা হচ্ছে। তবে এই ঘটনার পিছনে আরো অনেকে জড়িত রয়েছে বলে অনুমান পুলিশের। হয়তো পুলিশি অভিযানে দুষ্কৃতীরা আগে থেকেই সরে গিয়েছিল। কিন্তু আগ্নেয়াস্ত্র তৈরি মাস্টারমাইন্ডকে পুলিশ ফাঁদ পেতে গ্রেফতার করেছে। শুক্রবার ধৃতকে সাতদিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মালদা আদালতের মাধ্যমে আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম হুমায়ুন শেখ । তার বাড়ি করারিচাঁদপুর এলাকায়।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সেভেন এমএম পিস্তল এবং চারটি ম্যাগজিন। যেগুলি সদ্য তৈরি করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। এগুলি নির্বাচনের আগে কোথায় পাচার করা হতো, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ । তবে ধৃত ওই দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরীর মাস্টারমাইন্ড বলে জানতে পেরেছে তদন্তকারী পুলিশ কর্তারা। তারই তত্ত্বাবধানে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এই ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র কারবারটর ছিল বলেও অভিযোগ ওঠে। বৃহস্পতিবার গভীর রাতে গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই হুমায়ুন শেখ নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।

Post a Comment