মেদিনীপুর কলেজের স্ট্রং রুমে আদৌ ই ভি এম সুরক্ষিত থাকবে কি, তা নিয়ে প্রশ্ন তুললেন শালবনির তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো - The News Lion

মেদিনীপুর কলেজের স্ট্রং রুমে আদৌ ই ভি এম সুরক্ষিত থাকবে কি, তা নিয়ে প্রশ্ন তুললেন শালবনির তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ   ২৭ শে মার্চ প্রথম পর্বের নির্বাচনে  পশ্চিম মেদিনীপুর জেলার ২৩৪ শালবনি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে।ওই দিন নির্বাচন শেষ হওয়ার পর শালবনি বিধানসভা কেন্দ্রের ই ভি এম মেশিন গুলি মেদিনীপুর কলেজের স্ট্রং রুমে  কেন্দ্রিয় বাহিনীর নিরাপত্তা বলয়ের মাধ্যমে রাখা হয়েছে। মেদিনীপুর কলেজের স্ট্রং রুমের সামনে তৃণমূল কংগ্রেসের কয়েক জন কর্মী  নজর দারির জন্য রয়েছে।সিসিটিভি র মাধ্যমে ও নজর দারি চালানো হচ্ছে।কিন্তু ৯ই এপ্রিল শুক্রবার  ওই স্ট্রং রুমের দায়িত্বে থাকা তৃনমূলের কর্মীরা সিসিটিভি তে দেখতে পায় যে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ওই স্ট্রং রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকলে ও ওই স্ট্রং রুমের দরজা খুলে ভিতরে এক অপরিচিত ব্যক্তিকে ঢুকতে ও বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।


সিসিটিভি র ফুটেজ দেখে তৃনমূলের কর্মীরা বিষয় টি দেখতে পাওয়ার পর শালবনি বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো কে  ও তার নির্বাচনী এজেন্ট চন্দন সাহা কে বিষয়টি জানায়। শালবনির তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রীকান্ত মাহাতো সিসিটিভির ফুটেজ সহ বিষয়টি পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক রেশমি কমল কে বিষয়টি জানিয়েছেন। শ্রীকান্ত মাহাতো আরো বলেন যে এভাবে অপরিচিত কোন ব্যক্তি বিনা অনুমতিতে স্ট্রং রুমের ভিতরে ঢুকতে পারে না। কি কারণে ওই ব্যক্তি স্ট্রং রুমের ভিতরে ঢুকে ছিল তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিষয়টি প্রশাসন কে জানিয়েছি আশাকরি প্রশাসনের কাছ থেকে সদুত্তর পাওয়া যাবে। শ্রীকান্ত মাহাতোর নির্বাচনী এজেন্ট চন্দন সাহা বলেন বিষয়টি খুবই গুরুতর বিষয়। ওই বিষয়টি নিয়ে আরো কে যেমন জানিয়েছি তেমনি মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক কে জানিয়েছি। 


বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ । তবে এভাবে স্ট্রং রুমের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর সামনে বিনা অনুমতিতে  কারো ঢোকা উচিত নয় এবং কাউকে ঢুকতে দেওয়া উচিত নয়। যারা এই কাজটি করেছে তারা সঠিক কাজ করেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করেছি। এবং দায়িত্বে থাকা দলীয় কর্মীদের কে  আরো শক্তভাবে নজর রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিয়েছিল যে ভোট শেষ হওয়ার পর যেখানে ই ভি এম মেশিন থাকবে সেই স্ট্রং রুমের সামনে নজর রাখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দলীয় কর্মীদের দিয়ে নজরদারি শুরু করেছে। তাই মেদিনীপুরের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.