আদিবাসী অধ্যুষিত মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে ব্যাপক সাড়া, জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল প্রার্থী - The News Lion

আদিবাসী অধ্যুষিত মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে ব্যাপক সাড়া, জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল প্রার্থী

 


দি নিউজ লায়নঃ  সাতসকালে ছাতুর ঘোল আর মুড়ি-বেগুন ভাজা খেয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন পুরাতন মালদার তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি।  আদিবাসী অধ্যুষিত মালদা বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের বিপক্ষে রয়েছে বিজেপি এবং সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী। তারই মধ্যে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে কোনরকম খামতি রাখছেন না তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি।  মধ্যবয়স্ক ওই প্রার্থীর কাছে এখন পেটপুরে খাবার কোন সময় নেই । তাই সাত সকালে বাড়ি থেকে বেরোনোর আগে হালকা খাবার খেয়ে ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল চৌধুরী। তিনি বলেন,  মানুষের সমস্যা শুনতে হবে। প্রতিশ্রুতি আমরা দিই না।  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল দল কাজ করে দেখায়। একথাই বিভিন্ন এলাকায় মানুষকে গিয়ে বলছি। যারা প্রতিশ্রুতি দিয়ে ভোট টানার চেষ্টা করছে, তাদেরকে মানুষ কখনই সমর্থন করবে না।


 কাজেই এখন খাবার সময় নেই। তাই এই  বিধানসভা কেন্দ্রের দলীয় নেতাকর্মীদের পাশে সহযোগিতা নিয়ে নির্বাচনী প্রচার সারছি ভালো সাড়াও মিলছে। উল্লেখ্য , মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন উজ্জল চৌধুরি । বিগত দিনে তিনি মালদা জেলা পরিষদের সভাধিপতির পদ সামলে এসেছেন। দীর্ঘদিন ধরে বর্ষিয়ান নেতা হিসাবে পরিচিত রয়েছেন উজ্জল চৌধুরি। তাই দল তাকে মালদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনীত করেছে। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন গোপাল চন্দ্র সাহা এবং কংগ্রেস প্রার্থী হয়েছেন ভূপেন্দ্রনাথ হালদার। অনেকেই মনে করছেন তিন প্রার্থীর সমানে সমানে লড়াই চলবে । কিন্তু স্থানীয় তৃণমূলীদের সাফ কথা,  দলের মুখ একটাই তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তাকে সামনে রেখে নির্বাচনী প্রচার চলছে। এবারে মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের পক্ষে রায় দিবে। শুক্রবার মালদা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী উজ্জল চৌধুরি।  সকাল ৭ টা বাজতেই তার বাড়ির সামনে দলীয় কর্মী সমর্থকেরা এসে জড়ো হচ্ছেন  । তার পরে হালকা খাবার মুড়ি দিয়ে বেগুন ভাজা খেয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন। দুপুরের ভাত টুকু যে কখন খাবেন তার কোন ঠিক ঠিকানা থাকছে না ।ক্লান্তি বোধ হলে একটু ডাবের জল অথবা শরবত খেয়ে জিরিয়ে নিচ্ছেন। অধিকাংশ সময় কোন কর্মী সমর্থকদের বাড়িতেই হয়তো দুপুরের আহার সারছেন। আবার কোনদিন হয়তো না খেয়ে থাকতে হচ্ছে প্রার্থীকে। আসলে প্রচারে মানুষের এত জনসমাগম দেখে প্রার্থী নিজেই আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। তাই নাওয়া-খাওয়া ভুলে এখন চলছে তৃণমূলের মালদা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার। বিভিন্ন এলাকায় গেলে মুখ্যমন্ত্রীর নানান উন্নয়নমূলক প্রকল্পের কথাও তিনি বলছেন। মানুষকে বোঝাচ্ছেন এবং জানতে চাইছেন কে কতটা মুখ্যমন্ত্রীর এইসব প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন । অধিকাংশ ক্ষেত্রেই বাসিন্দারা বলছেন সবুজ সাথী প্রকল্পের সাইকেলের পড়ুয়াদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দিয়েছে। এছাড়াও কন্যাশ্রী , রূপশ্রী , স্বাস্থ্যসাথী সহ অনেক প্রকল্প রয়েছে। কাজেই এবারে আর অন্য কিছু ভাবছেন না ওই বিধানসভা কেন্দ্রের অধিকাংশ বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.