কোচবিহারের মাথাভাঙ্গার হাজরাহাট থেকে ভোটের আগে উদ্ধার বোমা তৈরীর সরঞ্জাম, বন্দুক, গুলি - The News Lion

কোচবিহারের মাথাভাঙ্গার হাজরাহাট থেকে ভোটের আগে উদ্ধার বোমা তৈরীর সরঞ্জাম, বন্দুক, গুলি

 


দি নিউজ লায়নঃ   কোচবিহারের মাথাভাঙ্গার হাজরাহাট থেকে ভোটের আগের দিন গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম, বন্দুক এবং গুলিসহ জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। তার বাড়ি পশ্চিম কাটার এর বাড়ি 2/228 নাম্বার বুথ। তার থেকে একটি 7.65 ক্যালিবারের বন্ধু এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে 9টি বোমা। সেই সঙ্গে প্রচুর পরিমান বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অপর একজন ছোট ব্যক্তির নাম আক্তার রহমান। ভোটের দিন বড় ধরনের নাশকতার ছক বানচাল করলো পুলিশ।


 তবে এই দুই ব্যক্তি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তা প্রকাশ করতে অস্বীকার করেছে পুলিশ। তাদের মাধ্যমে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, কোচবিহার জেলা জুড়ে প্রচুর বহিরাগত দুষ্কৃতি, অস্ত্র ঢুকেছে। ভাজপা ভোট লুট করতে চাইছে। প্রশাসনের একাংশের ভূমিকা নিরপেক্ষ নয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে তারা বিজেপিকে মদত দিচ্ছে। এদিন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে যদি ভাজপা ভোট লুট করতে আসে তাহলে তৃণমূল হাতে চুড়ি পরে বসে থাকবে না। পাল্টা প্রতিরোধ হবে খেলা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.