একবার সুযোগ দিন, মানুষের হয়ে কাজ করব, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে এভাবে ভোট প্রার্থনা করছেন প্রদীপ বাস্কে - The News Lion

একবার সুযোগ দিন, মানুষের হয়ে কাজ করব, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে এভাবে ভোট প্রার্থনা করছেন প্রদীপ বাস্কে

 


দি নিউজ লায়নঃ   আমি একজন শিক্ষক,  এবারে দলনেত্রীর নির্দেশে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছি। তাই একবার সুযোগ দিন, মানুষের হয়ে কাজ করব। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে এভাবে ভোট প্রার্থনা করছেন হবিবপুরের  তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে । ছিপছিপে চেহারা আর সাদামাটা পোশাকেই সারাদিন দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ওই তৃণমূল প্রার্থী। নির্বাচনের প্রচারের পাশাপাশি হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ছোট ছোট করে ভোট কর্মীদের নিয়ে আলোচনা সভা করছেন তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। এই এলাকাতেই বিজেপির প্রার্থী রয়েছেন জুয়েল মুর্মু। সেই প্রার্থীর নিরাপত্তারক্ষীও আছে। কিন্তু অন্যদিকে তৃণমূল প্রার্থীর সেরকম কিছু নেই  ।


 আছে শুধু দলীয় কর্মী সমর্থকেরা। ছিপছিপে চেহারায় হাসি মুখে হাত জোড় করে হবিবপুরের বিভিন্ন লাল মাটির রাস্তা পেরিয়ে মানুষের বাড়ি যাচ্ছেন, আর একটাই কথা বলছেন দলনেত্রী সুযোগ দিয়েছেন , তাই প্রার্থী হয়েছি । এবার আপনারা একবার সুযোগ করে দিন, মানুষের হয়ে কাজ করব । কোন সমস্যা দুঃখ-দুর্দশা এই বিধানসভা কেন্দ্রের রাখবো না। তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কের মুখ থেকে এমন কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন বহু মানুষ। উল্লেখ্য , মালদার আদিবাসী বিধানসভা কেন্দ্র হিসেবে উল্লেখ রয়েছে হবিবপুর কেন্দ্রটি। এই কেন্দ্রে হবিবপুর এবং বামনগোলা দুটি ব্লক নিয়ে রয়েছে বিধানসভা কেন্দ্র। হবিবপুর বিধানসভা কেন্দ্রে ভারত-বাংলাদেশ সীমান্ত যেমন রয়েছে। ঠিক তেমনি দিনমজুর থেকে কৃষিজীবী মানুষের সংখ্যা রয়েছে প্রচুর । আর এই এলাকায় এখন এক গ্রাম থেকে আরেক গ্রাম চোষে বেড়ানো শুরু করেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। যেখানে যাচ্ছেন অধিকাংশ মানুষেরাই বলছেন "খেলা হবে"। আর সেই খেলায় যেন হয় উন্নয়নের, সে কথাই বলছেন তৃণমূল প্রার্থী। 


কখনো হুডখোলা গাড়িতে , আবার কখনো মোটর বাইকে চেপে গ্রামের পর গ্রাম নির্বাচনী প্রচারে ঘুরে বেড়াচ্ছেন  তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে । তার সঙ্গে মাইলের পর মাইল নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন দলের বহু কর্মী-সমর্থকেরা। বিভিন্ন জায়গায় আদিবাসী মানুষদের আদিবাসী ভাষায় আবার কখনো বাংলা ভাষায় কথা বলে মন যোগাচ্ছেন তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে বলেন,  দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই আমি এবারে প্রার্থী হতে পেরেছি। এই প্রথম বিধানসভা নির্বাচনের ভোটের দাঁড়ালাম । তাই মানুষের কাছে গিয়ে বলছি মুখ্যমন্ত্রী আদিবাসী থেকে সাধারন গরিব মানুষদের জন্য যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে । তাই আমাকে একবারের জন্য অন্তত জয়ী করুন। তাতে দলনেত্রী হাত শক্ত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.