এবারের ভোটে বাড়িতে বসে নয়, নিজে সশরীরে বুথে গিয়েই ভোট দিতে চান বুদ্ধদেব ভট্টাচার্য্য
দি নিউজ লায়নঃ এবারের ভোটে বাড়িতে বসে নয়, নিজে সশরীরে বুথে গিয়েই ভোট দিতে চান বুদ্ধদেব ভট্টাচার্য্য। বুদ্ধদেববাবু কলকাতার বালিগঞ্জের পাম এভিনিউয়ের বাড়িতে থাকলেও দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভার ভোটার তিনি। এতোদিন যাবত বালিগঞ্জের পাঠভবন স্কুল বুথে গিয়ে ভোট দিয়ে এসেছেন বুদ্ধবাবু। কিন্ত গত বছর নভেম্বর মাসে অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হন বুদ্ধবাবু। তারপর থেকে চিকিতসকেরা তাঁকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেন। আর সেই কারনেই তিনি দলীয় কোনও প্রচারে অংশ নিতে পারেননি।
তবে এবারের ভোটে দলীয় কর্মী সমর্থক ও বাংলার মানুষের জন্য বার্তা দিয়েছেন তিনি। এদিকে অসুস্থ থাকার কারণে এবারে ভোটের আগে কমিশন ও সিপিএমের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে বুদ্ধদেববাবুর পাম এভিনিউয়ের বাড়িতে ভোটদানের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়। যেখানে বলা হয়, তিনি চাইলে কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, কমিশনের ১২ডি ফর্ম পূরণ করে বাড়িতে বসেই ভোট দিতে পারেন। কিন্ত সিপিএম সুত্রে জানা গিয়েছে, বর্তমানে বুদ্ধদেববাবু আগের থেকে অনেকটাই সুস্থ।
কিছুটা হাঁটাচলা করতে পারেন স্বাভাবিকভাবেই। তাই দল ও কমিশনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভোটগ্রহণ কেন্দ্রেই ভোট দিতে যাবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে ৭৭ বছর বয়সি বুদ্ধদেব ভট্টাচার্য্য ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে যাবেন জেনে খুশী এবং উজ্জীবিত রাজ্য সিপিএম নেতৃত্ব। তারা চাইছেন, বুদ্ধবাবু যেন প্রকাশ্যে এসে দলীয় কমরেড ও রাজ্যবাসীর কাছে নিজের উপস্থিতির জানান দেন। তাহলেই উতসাহীত হয়ে উঠবেন দলীয় কর্মী সমর্থকরা।আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় বালিগঞ্জে ভোট।আর ওইদিনি স্ত্রী মীরা ভট্টাচার্যকে সঙ্গী করে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন বুদ্ধদেব।

Post a Comment