লালগড়ের কদমাডিহা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার লালগড় থানার কদমাডিহা গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করল লালগড় থানার পুলিস। গোপন সুত্রে খবর পেয়ে লাল গড় থানার কদমাডিহা গ্রামের জিতু সিং-এর বাড়িতে শুক্রবার হানা দিয়ে এই অস্ত্রশস্ত্র পুলিস উদ্ধার করেছে। শুক্রবার রাতেই তাকে পুলিস তাকে গ্রেপ্তার করে।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি দেশি বন্ধুক,একটি একনলা বন্ধুক, ৪২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি,৩০৩ এর ৯টি ম্যাগাজিন এর চার্জার ।
কোথা থেকে ধৃতের বাড়িতে এত পরিমান আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখছে লালগড় থানার পুলিস। এই ঘটনায় জিতু সিং কে গ্রেপ্তার করে শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার কদমাডিহা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment