বাগনানে তৃণমূলের মহা মিছিল - The News Lion

বাগনানে তৃণমূলের মহা মিছিল

 


দি নিউজ লায়ন;   তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার প্রায় শেষ লগ্নে পৌঁছেছে।  প্রচারের প্রায় শেষ লগ্নে শনিবার বিকেলে বর্ণাঢ্য মিছিল করল তৃণমূল। শনিবার বিকেলে সবাইকে টেক্কা দিল বাগনানে তৃণমূলের মহা মিছিল। এদিনের এই মিছিলে কোন হেভিওয়েট নেতা না থাকলেও মিছিলে হাজির কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিত পাশাপাশি মহিলা ঢাক, তেরঙ্গা বেলুন, দলীয় পতাকায় এই মহা মিছিল বর্ণাঢ্য হয়ে ওঠে। মিছিল বাগনানের নুন্টিয়া থেকে শুরু হয়ে মানকুর মোড়ে শেষ হয়। মহামিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.