প্রচারকে কেন্দ্র করে তৃনমূল-বিজেপি সংঘর্ষ
দি নিউজ লায়ন; প্রচারকে কেন্দ্র করে তৃনমূল কংগ্রেসের সাথে বিজেপির সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে মেমারি বিধানসভা এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রচারের নামে বিজেপি কর্মী- সমর্থকরা বাড়ি বাড়ি ঢুকে হামলা চালায়। মারধর করে ও লুট করে। ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন মেমারির কুচুট এলাকায় নোহাটি গ্রামে প্রচারে গিয়েছিলেন মেমারি বিধানসভার বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্য।
তিনি এলাকায় মিছিল করে প্রচার করছিলেন। তাঁর সঙ্গে বিজেপি কর্মী সমর্থক ছিল। প্রচার নিয়ে বিজেপি তৃণমূল দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে। বচসা থেকে দু'পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রচারের নামে বিজেপি কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি ঢুকে হামলা চালায়। মারধর করে ও লুট করে। বিজেপির অভিযোগ, তারা এলাকায় প্রচারে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বাধা দেয়। তাদের প্রচার বন্ধ করে দিতে বলে। বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি বাইকে ও ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment